Skip to content
September 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই, প্রধানমন্ত্রীর শোক

নিউজডেস্ক June 29, 2022

আলো ডেস্ক: আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ আর নেই। স্থানীয় সময় গতকাল বুধবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। সংগঠনটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

গুরুতর অসুস্থ অবস্থায় গত ১২ জুন দিবাগত রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় নির্মল রঞ্জন গুহকে। এরপরই তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। হার্টে দুটি বøক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। তাতেও অবস্থার উন্নতি হয়নি। পরবর্তীসময়ে উন্নত চিকিৎসার জন্য গত ১৬ জুন দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগেও তিনি হার্টের সমস্যায় ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন। ২০২০ সালের জুন মাসের শেষ সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

এদিকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির মৃত্যুতে পৃথক শোক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বুধবার এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী নির্মল রঞ্জন গুহ’র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মৃত্যুতে পৃথক শোক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একইসঙ্গে তিনি নির্মল রঞ্জন গুহ’র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্বাচিত হওয়ার আগে মোল্লা কাওছার ও পঙ্কজ দেবনাথের কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন নির্মল রঞ্জন গুহ। মোল্লা কাওছারকে অব্যাহতি দেওয়ার পর তিনি সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হন। ২০১৯ সালের ২৫ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্বাচিত হন নির্মল রঞ্জন গুহ।

নতুন কমিটির সাধারণ সম্পাদক হন আফজালুর রহমান বাবু। নির্মল রঞ্জন গুহের রাজনীতিতে পথচলা শুরু ছাত্রলীগের হাত ধরে। ছাত্রাবস্থায় তিনি নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীসময়ে যুক্তি হন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে। তিনি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহবায়কের দায়িত্ব পালন করেন।

Continue Reading

Previous: স্বামীর লাশ বাড়িতে ঢোকার আগ মুহূর্তে মারা গেলেন স্ত্রী
Next: পঞ্চগড়ে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকড

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026
বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

September 8, 2026
স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

September 8, 2026
সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

September 8, 2026
-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

September 8, 2026

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

476908
Users Today : 754
This Month : 56279
This Year : 448344
Total Users : 476908
Views Today : 3161
Total views : 1689466

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.