Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

হঠাৎ দেশে ফিরছেন বাইডেন, কোয়াডের বৈঠক বাতিল

নিউজডেস্ক May 17, 2023

বিশ্বঃ জাপানে জি৭ বৈঠকের পরেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর ফলে অস্ট্রেলিয়া সফর এবং সেখানে অনুষ্ঠিতব্য কোয়াড জোটের বৈঠক বাতিল করতে হয়েছে তাকে। মূলত ঋণ সংকটে যুক্তরাষ্ট্র দেউলিয়া হওয়া ঠেকাতেই সফর কাটছাঁট করে স্বদেশে ফিরতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী রোববার জাপানে জি৭ সম্মেলন শেষ হওয়ার পরপরই দেশের পথ ধরবেন বাইডেন। দেশে ফিরে তিনি মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে আবারও বৈঠকে বসবেন। বাজেট নিয়ে যেন মতৈক্যে পৌঁছানো যায় এবং যুক্তরাষ্ট্র যেন আন্তর্জাতিক অঙ্গনে ঋণখেলাপি না হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হবে ওই বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট এর আগেও কংগ্রেসের রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রিপাবলবিকান নেতারাও মনে করছেন, সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার কেভিন ম্যাকার্থি জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে এখনো অনেক মতবিরোধ রয়েছে।

সমস্যা কী নিয়ে : ঘটনা হলো, মার্কিন কংগ্রেসকে যুক্তরাষ্ট্রের ঋণের সীমা বাড়াতে হবে। তা না করলে আগামী ১ জুন থেকে দেশটি ৩১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের ঋণখেলাপি হয়ে যাবে। মার্কিন সরকার যদি তার দায়বদ্ধতা পূরণ করতে না পারে, তাহলে বিশ্ব অর্থনীতিতে বিশৃঙ্খলা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। বাইডেন জানিয়েছেন, গত মঙ্গলবার ওভাল অফিসে তিনি যে বৈঠকে বসেছিলেন তা ফলপ্রসূ হয়েছে। তার কথায় মনে হচ্ছে, সমঝোতার ব্যাপারে তিনি আশাবাদী।

ম্যাকার্থিও সাংবাদিকদের বলেছেন, এই সপ্তাহের শেষে সমঝোতা সম্ভব। তিনি বলেন, আমরা কীভাবে আলোচনা করবো, সেই কাঠামোর বিষয়টি এখন আগের চেয়ে অনেক স্পষ্ট। ওই বৈঠকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা উপস্থিত ছিলেন। সেখানে রিপাবলিকানরা দাবি করেছেন, ঋণের সীমা বাড়াতে গেলে বিভিন্ন ক্ষেত্রে বাজেট বরাদ্দ কমাতে হবে। আর সরকারি অর্থ যারা পাঁচ্ছে, তাদের কাজ করার বিষয়টি আরও কঠোর করতে হবে। কিন্তু বাইডেন ঋণের সীমা বাড়ানো এবং বাজেট বরাদ্দের বিষয়টিকে জুড়তে চাইছেন না।

কোয়াড বৈঠক বাতিল: পরিকল্পনা ছিল, সপ্তাহব্যাপী সফরের শুরুতে জাপানে যাবেন বাইডেন। সেখানে হিরোশিমা শহরে আয়োজিত জি৭ সম্মেলনে যোগ দেবেন। পরে অস্ট্রেলিয়ার সিডনি যাবেন। সেখানে অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের সরকারপ্রধানদের সঙ্গে কোয়াড জোটের বৈঠকে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে যাত্রাবিরতি করারও পরিকল্পনা ছিল বাইডেনের। দেশটিতে এখন পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট যাননি।

ফলে এই সফর বাতিল হওয়ায় হতাশ তারা। বাইডেন এরইমধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজকে ফোন করে বলেছেন, তিনি যেতে পারবেন না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ভারত ও জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। পরে এক বিবৃতিতে আলবেনিজ বলেছেন, বাইডেন এরপর প্রথম সুযোগেই অস্ট্রেলিয়া আসবেন বলে কথা দিয়েছেন।

Continue Reading

Previous: নাইজেরিয়ায় মার্কিন গাড়িবহরে হামলা, নিহত ৪
Next: মিয়ানমারে মোখায় নিহতের সংখ্যা বেড়ে ৬০

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.