Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

হাওরাঞ্চলে দুর্ভোগ দুর্গত মানুষের পাশে দাঁড়ান

নিউজডেস্ক April 30, 2022

সম্পাদকীয়: আগাম বন্যায় ফসল রক্ষা বাঁধ ভেঙে হাওরাঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বছরের একমাত্র ফসল হারিয়ে হাজার হাজার কৃষক চোখে অন্ধকার দেখছেন। তাঁদের জীবন থেকে ঈদের আনন্দ মুছে গেছে। পরিবার-পরিজন, সন্তান-সন্ততি নিয়ে তাঁরা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের এই উদ্বেগ-আতঙ্ক দূর করার কি কোনোই উপায় নেই? বিশেষজ্ঞরা বলছেন, দ্রুততম সময়ে পরিকল্পিত উদ্যোগ নিয়ে এগিয়ে না গেলে হাওরাঞ্চলের অবস্থা দিন দিন আরো খারাপের দিকেই যাবে। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, অন্যান্য বছর উজানের ঢল এলেও কয়েক দিনের মধ্যে পানি নেমে যেত।

এবার এপ্রিলের শুরুতে আসা ঢলের পানি ২৬ দিন অতিবাহিত হলেও ঠিকমতো নামছে না। বিশেষজ্ঞরা এর জন্য হাওরে থাকা নদীগুলো ভরাট হয়ে যাওয়া, হাওরের বুকের ওপর দিয়ে উঁচু সড়ক নির্মাণ এবং অসংখ্য ফসল রক্ষা বাঁধকে দায়ী করছেন। তাঁদের মতে, এসব পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করছে। বাঁধের কারণে উজান থেকে আসা পলিমাটি, বালু ছড়াতে না পেরে নদীর তলদেশেই জমা হচ্ছে। ফলে অনেক স্থানেই নদীর তলদেশ ও হাওরের জমি একই সমতলে চলে এসেছে। নদী দিয়ে পানি দ্রুত নামতে না পারায় বাঁধ ভেঙে তা ফসলি জমি ভাসিয়ে নিচ্ছে।

এভাবে চলতে থাকলে নিকট-ভবিষ্যতে হাওরের ফসল রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। শুধু হাওরাঞ্চলের নদীগুলোই নয়, মেঘনা নদীসহ হাওরের পানি যেসব নদী দিয়ে বঙ্গোপসাগরে যায় সেসব নদীরও নাব্যতা কমে গেছে। ফলে হাওরের পানি দ্রুত নামতে পারে না। অন্যদিকে পাহাড়ি নদীগুলো দিয়ে ক্রমেই বেশি করে পলি নেমে আসছে। বিশেষজ্ঞরা মনে করেন, ডেল্টা পরিকল্পনার সঙ্গে সংগতি রক্ষা করে হাওরাঞ্চলের পানি নিষ্কাশন সুগম করার জন্য দ্রুত একটি মহাপরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে হবে।

সড়ক যেখানে পানিপ্রবাহ বেশি বাধাগ্রস্ত করছে সেসব স্থানে পর্যাপ্ত ও সুপরিসর সেতুর ব্যবস্থা করতে হবে। নদী খনন প্রক্রিয়া দ্রুততর করতে হবে। কম গুরুত্বপূর্ণ এবং পানি নিষ্কাশনকে বাধাগ্রস্ত করে এমন ফসল রক্ষা বাঁধ ক্রমে অপসারণ করতে হবে। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া এই সাতটি জেলার কয়েক লাখ কৃষকের জীবন হাওরের বোরো ধানের ওপর নির্ভরশীল।

দেশের খাদ্য চাহিদার একটি বড় অংশও আসে এখান থেকে। এ কারণে হাওরের ফসল নষ্ট হলে কৃষকের পাশাপাশি দেশও খাদ্যসংকটের মুখোমুখি হয়। তাই হাওরের ফসল ও হাওরাঞ্চলের মানুষের জীবন রক্ষায় দ্রæত উদ্যোগ নিতে হবে। তার আগে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে।

Continue Reading

Previous: প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
Next: মাহে রমযানের সওগাত ২৮শে রমজান

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026

আরও খবর

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ

চারঘাটে বিয়ের দাবিতে যুবতীর অনশন, অভিযুক্তের পরিবার পলাতক

June 1, 2026
রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: ভূমিমন্ত্রী

June 1, 2026
বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার আদর্শ ও নেতৃত্বের বিকল্প নেই : জেলা প্রশাসক এরশাদ আলী ঈশা

June 1, 2026
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.