ছবি সংগৃহীত
আলো ডেস্ক
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা লুৎফুর রহমান (৮৪)। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে বুকে ব্যথা অনুভব হলে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
তার হার্ট অ্যাটাক হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় পল্লী চিকিৎসক মাইনুদ্দিন মানিক।
তিনি জানান, মাওলানা লুৎফুর রহমানে অবস্থা এখনো কিছু বলা যাচ্ছে না। তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
মাওলানা লুৎফুর রহমান (১৯১৬ – ১৯৭৭) ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, লেখক, সম্পাদক ও ইসলামি বক্তা। তিনি হুসাইন আহমদ মাদানির শিষ্য ছিলেন। অরাজনৈতিক ইসলামি সংঘটন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে।
