Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

৯০০০ অটোরিকশা চালকদের নামে নিবন্ধনের দাবি শ্রমিক ঐক্য পরিষদের

নিউজডেস্ক December 27, 2021

আলো ডেস্ক: ঢাকা ও চট্টগ্রাম নগরীতে চলাচলের জন্য নয় হাজার সিএনজিচালিত অটোরিকশা চালকদের নামে নিবন্ধন দেওয়ারসহ নয় দফা দাবি জানিয়েছে ঢাকা ও চট্টগ্রাম সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনের আহ্বায়ক মুহা. শাহআলম গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন।

তিনি বলেন, ২০১৩ সালে ‘সিএনজি/পেট্রোলচালিত ফোরস্ট্রোক থ্রি-হুইলার সার্ভিস’ নীতিমালার ক (২) অনুচ্ছেদের আওতায় ঢাকা মহানগরীতে পাঁচ হাজার ও চট্টগ্রাম মহানগরী এলাকার চার হাজার সিএনজিচালিত থ্রি-হুইলার নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

এখনও তা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “দীর্ঘ প্রায় নয় বছর অতিবাহিত হওয়ার পরও হয়ত কোনো অদৃশ্য মাফিয়া চক্রের স্বার্থে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা থেকে কর্তৃপক্ষ দূরে সরে আছে।

শাহআলম দাবি করেন, ড্রাইভিং লাইসেন্সধারী পেশাদার চালকরাই এসব অটোরিকশা বরাদ্দ ও নিবন্ধন পাওয়ার অধিকারী। মোট নয় দফা দাবিতে আগামী ১৭ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং ২৪ জানুয়ারী চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

নয় দফা দাবি
১. ঢাকা নগরীতে পাঁচ হাজার ও চট্টগ্রাম নগরীতে চার হাজার সিএনজিচালিত থ্রি-হুইলার অটোরিকশা পেশাদার চালকদের নামে নিবন্ধনের প্রক্রিয়া অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

২. সিএনজি/পেট্রোলচালিত ফোরস্ট্রোক থ্রি-হুইলার সার্ভিস নীতিমালা লঙ্ঘন করে ‘প্রাইভেট অটোরিকশায়’ ভাড়ায় যাত্রী পরিবহন এবং জেলার নিবন্ধিত অটোরিকশা মহানগরী এলাকায় চলাচল বন্ধ করতে হবে। মেয়াদোত্তীর্ণ ও জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ সিএনজি অটোরিকশা অপসারণ করতে হবে।

৩. ২০১৫ সালের পর সিএনজির দাম সরকার চার বার বৃদ্ধি করলেও যাত্রীভাড়া সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে ‘মিটার ক্যালিব্রেশন’ করা হয়নি। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। সিএনজিচালিত অটোরিকশার ভাড়ার হার মিটারে প্রথম ২ কিলোমিটারে ৮০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ৩০ টাকা এবং ওয়েটিং-চার্জ প্রতি মিনিটে ৪ টাকা করতে হবে।

৪. সিএনজিচালিত অটোরিকশার ‘দরিদ্র’ চালকদের ক্ষেত্রে যে কোনো মামলায় আর্থিক জরিমানা ৫০০ টাকার বেশি করা যাবে না।

৫. সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী যে কোনো শ্রেণির মোটরযানের সংখ্যা বা সীমা নির্ধারণ করে রেজিস্ট্রেশন দিতে হবে, বিআরটিএর ‘খেয়ালখুশিমত’ মোটরযানের অপরিকল্পিত ও আত্মঘাতী রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ করতে হবে। সড়ক দুর্ঘটনার জন্য মোটর সাইকেল ‘দায়ী’, সুতরাং এসব বাহনের রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ এবং চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।

৬. বিদ্যমান সড়ক পরিবহন আইন অনুযায়ী ‘আর্থিক সহায়তা তহবিল’ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালকের উত্তরাধিকারীকে নির্ধারিত ক্ষতিপূরণ, আহত চালকের চিকিৎসার খরচ দিতে হবে।

৭. অটোরিকশা মালিকদেরকে নিজ নিজ অটোরিকশার চালকের ছবি যুক্তি করে পূর্ণবিবরণ সম্বলিত ‘প্রত্যয়নপত্র’ দিতে হবে।

৮. সরকারের জারি করা রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা অনুযায়ী অনুমোদনবিহীন গাড়ি, বিশেষ করে মোটর সাইকেলের বাণিজ্যিক ব্যবহার বন্ধ এবং অনুমোদিত গাড়ির চালকদের জন্য ‘রাইড শেয়ারিং’ লেখা নির্ধারিত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করতে হবে।

৯. ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এলাকার অটোরিকশার মালিকের দৈনিক জমার হার বর্তমানে ৯০০ টাকা, কিন্তু অধিকাংশ মালিক গাড়ির জমা ১১০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত দিতে বাধ্য করছে। মালিকদের এই অপরাধ কর্মকা- বন্ধে বিআরটিএ থেকে ম্যাজিস্ট্রেট নিযুক্ত করে আদালত পরিচালনা করতে হবে।

অন্যদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী ও সদস্য সচিব মো. ফারুক হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: অভিযান-১০ লঞ্চের মালিক হামজালাল গ্রেপ্তার
Next: কোভিড: দেশে এক সপ্তাহে রোগী বেড়েছে ২৩%

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

568425
Users Today : 2518
This Month : 147796
This Year : 539861
Total Users : 568425
Views Today : 11073
Total views : 2071577

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.