Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহী পবা উপজেলার বড়গাছী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুরের অভিযোগ

নিউজডেস্ক November 18, 2021

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে ঘিরে পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

সরোজমিনে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত্রী আনুমানিক ১১টা ৫০ মিনিটে উপজেলার ৮নং বড়গাছী ইউনিয়নের সূর্য্যপুর, ইটাঘাটি, মথুরায় অবস্থিত স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের প্রচরণার অফিস ভাংচুর করে ও পোস্টার ছিড়ে ফেলেছে নৌকা প্রার্থীর সমর্থকরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার সাধারন মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় পবা থানার একটি লিখিত অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা। অভিযোগ সূত্রে জানা যায়, ৮নং বড়গাছী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালালে প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শাহাদাৎ হোসেন সাগর ও তার পিতা মোঃ এমদাদুল হক এবং তাদের সমর্থককর্মীরা আমার নির্বাচনী প্রচার, পোস্টার ছিড়ে ফেলেছেন এবং আমার ভোটার ও কর্মীদের ভোট না করার জন্য ভয়-ভীতি প্রদান করছেন।

ইতিমধ্যে তারা আমার ৮নং বড়গাছী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ভেড়াপোড়া বাজার ও ভালাম উচ্চ বিদ্যালয় এবং ১নং ওয়ার্ডের তালগাছী হাটের ভোটের পোস্টার ছিড়ে পুড়িয়ে ফেলেছেন। এছাড়াও তারা আমার ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট কেন্দ্রে না আসার জন্য হুমকী দিচ্ছেন।

তিনি আরও বলেন, গত ১৬ নভেম্বর দিবাগত রাত্রীতে পুনরায় আমার প্রতিদ্বন্দী প্রার্থী শাহাদাৎ হোসেন সাগর, হাসিব ও আসাদুলের নেতৃত্বে ইটাঘাটি, মথুরা ও সূর্যপুর মোড়ে নির্বাচনী ক্যাম্প ভাংচুর, পোস্টার ছিড়ে অস্ত্রসস্ত্র (পিস্তল, চাইনিজ কুড়াল) নিয়ে বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেছে। তারা আমার নির্বাচনী অফিসের পোস্টারের উপর তাদের পোস্টার সেঁটে দিয়েছেন।

এভাবে তারা আমার নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা দিতে থাকলে নির্বিঘেœ ভোটাররা ভোট প্রদান করতে পারবেন না বলেও উল্লেখ করেন তিনি।

বিষয়টি সরেজমিনে তদন্ত করে সমর্থকদের নিয়ে নিরাপদে ভোটের প্রচার চালিয়ে যেতে পারে এবং ভোটারগণ নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণের অনুরোধ করেন এই প্রার্থী।

এ বিষয়ে শাহাদাৎ হোসেন সাগর বলেন, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও তার নির্বাচনে বাধাগ্রস্থ করার জন্য এধরনের অপবাদ দিচ্ছে বলে জানান তিনি।

এবিষয়ে ইউএনও এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনির বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Continue Reading

Previous: রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩০ জন ও মাদকদ্রব্য উদ্ধার
Next: মান্দায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

568126
Users Today : 2219
This Month : 147497
This Year : 539562
Total Users : 568126
Views Today : 9618
Total views : 2070122

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.