সাজ্জাদুল তুহিন, নওগাঁ
নওগাঁর মান্দায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা.নিলয় কুমার রায়, কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবিব, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন , আনসার ভিডিপি কর্মকর্তা শরীফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী, অধ্যক্ষ জহুরুল ইসলাম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার মহন্ত প্রমুখ।
