Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহী-নাটোর মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার অবৈধ যানবাহন

নিউজডেস্ক November 18, 2021

আবু হেনা মোস্তফা জামান
মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, শ্যালোর ইঞ্জিনচালিত নছিমন-করিমন, মাহেন্দ্রসহ ট্রাক্টর চলাচল নিষিদ্ধ। এরপরও রাজশাহী-নাটোর মহাসড়কে অবাধে যাত্রী পরিবহন করা হচ্ছে ধীরগতির এসব তিন চাকার যানবাহন দিয়ে। সাথে পাল্লা দিয়ে চলছে সিএনজি ও লেগুনা।

এসকল যানবাহনে নেই কোনো হর্ন, সংকেত বাতি। এদের ব্রেক, স্টিয়ারিংসহ সবই ত্রুটিপূর্ণ। এ রুটের অধিকাংশ দূর্ঘটনার কারণই এসব অবৈধ যানবাহন। এতে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। এদিকে ধীরগতির এসব যানবাহনের কারনে মহাসড়কে যান চলাচল বিঘ্নিতও হচ্ছে। বাস-ট্রাকের চালক তাদের কাঙ্খিত গতিতে চলতে পারছে না।

এতে যাত্রী ও পণ্য পরিবহনে বাড়তি সময়ও লাগছে। এসব যানবাহনের চলাচল বন্ধ করতে পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি যথেষ্ট তৎপর না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে গতকাল বুধবার বিকালে দেখা যায়, মহাসড়কের পাশে বানেশ্বর ট্রাফিক পুলিশ বক্সের সাথেই গড়ে উঠেছে অবৈধ সিএনজি স্ট্যান্ড। পুলিশের সামনে চলছে রুট পারমিট ছাড়া নম্বরবিহীন ১০ চাকার বালুবাহী ড্রাম ট্রাক ও ট্রাক্টরসহ অবৈধ সব যানবাহন। এ রুটে প্রতিদিন অন্তত ৫শ লেগুনা ও শতাধিক টেম্পু চলাচল করে। এদের অধিকাংশ গাড়ীর নেই ফিটনেস, রুটপারমিটসহ নম্বরপ্লেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স।

এ সময় মহাসড়কে নিয়মিত চলাচলকারী ট্রাক্টর চালক আক্কাস আলী জানান, দেড় লাখ টাকায় ট্রাক্টরের বডি বানিয়েছেন। মহাসড়কে চলাচলে ঝুঁকি থাকলেও আয় বেশি হয়, তাই চলাচল করেন।

বানেশ্বর-পুঠিয়া রুটে ব্যাটারিচালিত অটোরিকশা চালক গোপাল জানান, সংসার চালাতে তাকে অটোরিকশা চালাতেই হয়। পুলিশ বাধা দিলে সেদিন আর গাড়ী চালায় না।

হাসেম নামের চালক বলেন, ‘সরকার কড়াকড়ি করলে কয়েকদিন পুলিশের ধরপাকড় চলে। ঘুষ দিয়ে চলতে হয়। কিছু দিন পর আবার সব আগের মতোই চলে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি চালক বলেন, ‘বৈধ-অবৈধ বলে কিছু নেই। হাইওয়ে পুলিশকে টাকা দিলে সব বৈধ।
নাম প্রকাশ না করার শর্তে এক মাহেন্দ্রচালক বলেন, মহাসড়কে চলাচলে নিষেধের বিষয়টি আমি জানি। কিন্তু জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে যাই। এছাড়া আমরা অনেকটা হাইওয়ে পুলিশদের ম্যানেজ করেই গাড়ি চালাই। তা না হলে কি মহাসড়কে গাড়ি চালানো যায়?’

রাজশাহী থেকে ঢাকা ও বরিশাল রুটের দু’টি দূরপাল্লার বাসের চালক ও সুপারভাইজার বলেন, মহাসড়কে তিন চাকার অবৈধ যানবাহনের কোনো কমতি নেই। যে কারণে মাঝে মধ্যে দূর্ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল হাই মোহাস্মদ আনাছ্ পিএএ বলেন, মহাসড়ক দিয়ে নছিমন-করিমন, ভটভটি চলাচল নিষিদ্ধ। মাহেন্দ্রের বিষয়টি এখনো নিশ্চিত নন তিনি। আদালতের রায় ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিগগিরই এসব যান চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রবিউল আজম জানান, হাইওয়ে পুলিশ মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করতে শক্ত অবস্থানে আছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দীন বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী মহাসড়কে নসিমন-করিমনসহ অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ। অবৈধ যেকোনো যানবাহন মহাসড়কে পেলে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। তাছাড়াও ‘পুলিশ তার কাজ করবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে।

Continue Reading

Previous: পানিফল চাষে আগ্রহ বাড়ছে নওগাঁর কৃষকরা
Next: ইয়াবাসহ বিজিবির হাতে আটক পুলিশের এএসআই

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

568126
Users Today : 2219
This Month : 147497
This Year : 539562
Total Users : 568126
Views Today : 9622
Total views : 2070126

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.