Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ঋণের দায়ে ভারাক্রান্ত ভবিষ্যৎ

নিউজডেস্ক July 10, 2025

সম্পাদকীয়

সম্পাদকীয়

সরকারের ব্যয়সংকোচন নীতি ও বাজেট ঘাটতি কমানোর চেষ্টার পরও রাষ্ট্রীয় ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বাড়ছে। একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ অর্থনীতি পরিচালনার অন্যতম শর্ত হলো রাজস্ব আয়ে দৃঢ়তা এবং ব্যয়ের ক্ষেত্রে কার্যকর নিয়ন্ত্রণ।

কিন্তু সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে, দুই ক্ষেত্রেই সরকারের সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে সরকারের নিট ঋণের পরিমাণ ২১ লাখ ১১ হাজার কোটি টাকা, যা আগামী তিন অর্থবছরে বেড়ে প্রায় ২৯ লাখ কোটি টাকায় পৌঁছাবে। অর্থাৎ মাত্র তিন বছরের ব্যবধানে ঋণের পরিমাণ বাড়বে ৮ লাখ কোটি টাকারও বেশি।

এটি শুধু পরিসংখ্যানগত কোনো সংখ্যা নয়-এই ঋণের চাপ সরাসরি দেশের আর্থিক স্থিতিশীলতা, উন্নয়ন খাতের সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রজন্মের অর্থনৈতিক স্বাধীনতার ওপর প্রভাব ফেলবে। ঋণের এই ধারাবাহিক উর্ধ্বগতি যে একমাত্র অভ্যন্তরীণ কারণে হচ্ছে, তা নয়।

বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার ফলে জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি, এবং দেশীয় পর্যায়ে বিনিয়োগ স্থবিরতা, রাজনৈতিক অস্থিরতা, আইনের শাসনের দুর্বলতা ইত্যাদি-সব মিলিয়ে এক জটিল ও বহুমাত্রিক চাপ তৈরি হয়েছে।

এই প্রেক্ষাপটে কাক্সিক্ষত রাজস্ব আয় অর্জন অসম্ভব হয়ে পড়েছে, যা আবার ঋণ বৃদ্ধির অন্যতম কারণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে বৈদেশিক সহায়তা এবং অনুদানের জায়গায় তুলনামূলক বেশি সুদের ঋণ নিতে হবে।

ফলে ঋণ পরিশোধের খরচও বাড়বে। একদিকে রাজস্ব আয় কম, অন্যদিকে ঋণ পরিশোধের খরচ বৃদ্ধি-এই দুইয়ের সম্মিলিত প্রভাব একটি বিপজ্জনক অর্থনৈতিক বৃত্ত তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র কর আদায়ের প্রশাসনিক সংস্কার যথেষ্ট নয়।

রাজস্ব বৃদ্ধির পূর্বশর্ত হলো একটি স্থিতিশীল, আস্থাশীল এবং উৎপাদনমুখী ব্যবসা পরিবেশ। বর্তমান প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যে আস্থা ফিরিয়ে আনা, আইনশৃঙ্খলার উন্নয়ন, শিল্পপতি ও উদ্যোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অযথা হয়রানি বন্ধ করাই হতে হবে অগ্রাধিকার। বর্তমান সরকার যদি সত্যিই ঋণের লাগাম টানতে চায়, তবে প্রয়োজন হবে একটি সমন্বিত অর্থনৈতিক রূপরেখা।

সেখানে রাজস্ব প্রশাসনের সংস্কার, ব্যবসা পরিবেশ উন্নয়ন, আমদানি-নির্ভরতা হ্রাস, রপ্তানি বহুমুখীকরণ এবং জনখাতে অপচয় রোধের বাস্তবভিত্তিক কর্মসূচি থাকতে হবে। এটি শুধুই অর্থনৈতিক ইস্যু নয়-এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রাপ্যতা, দেশের আর্থিক স্বাধীনতা ও উন্নয়ন ধারাবাহিকতার প্রশ্ন। তাই এখনই সময় দায়িত্বশীল ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার। নয়তো আমরা এমন এক ঋণচক্রে প্রবেশ করব, যার দায় বহন করবে আমাদের ভবিষ্যৎ।

Continue Reading

Previous: বিএসটিআই’র অভিযানে নিম্নমানের ‘খাবার পানি ও ব্যাটারী পানি’ উৎপাদনকারীকে জরিমানা
Next: পর্যায়ক্রমে অলাভজনক ও অপ্রয়োজনীয় ট্রেন বন্ধের উদ্যোগ নিচ্ছে সরকার

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.