Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি

বিএনপি নেতারা এখন ডাক্তার হয়ে গেছেন: তথ্যমন্ত্রী

নিউজডেস্ক November 23, 2021

আলো ডেস্ক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রিজভী সাহেব, খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির অনেক নেতা এখন ডাক্তার হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি আরও বলেছেন, আ স ম রব সাহেব এখন বড় ডাক্তার। মান্নান সাহেবও ডাক্তার। তারা এখন ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা বলছেন, বেগম খালেদা জিয়ার জীবন মরণাপন্ন বা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতাল বা বিশেষজ্ঞরা কিছু বলেননি।

মাঝে মধ্যে বিএনপির ডাক্তাররা যারা রাজনীতি করেন, তারা কিছু কিছু কথা বলেন। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বেগম জিয়া আগেও অসুস্থ ছিলেন, আমাদের দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

তখনো বিএনপি বেগম জিয়াকে বিদেশে পাঠানোর ধুয়া তুলেছিল, বিদেশে না পাঠালে বাঁচানো যাবে না। বাস্তবতা হচ্ছে তখনো দেশের চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন।

তখনকার মতো এবারও একই ধুয়া তুলছেন। আসলে বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার দাবিটা তার স্বাস্থ্যগত কারণ নয়। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি। তারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছেন। বেগম জিয়াকে নিয়ে রাজনীতি করা অনভিপ্রেত। আসলে উনারা হয়তো চান না বেগম জিয়া সুস্থ হোক।

কারণ সুস্থ হলে স্বাস্থ্য নিয়ে যে রাজনীতি, এটি বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, বিএনপির এই পুরো দাবিটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

একজন সাজাপ্রাপ্ত আসামিকে বিদেশে পাঠানোর উদ্দেশ্য যে রাজনৈতিক দাবি, সরকার সে দাবি মানতে পারে না। কারণ তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। অবশ্যই বেগম জিয়া যেন সুচিকিৎসা পান, সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

প্রয়োজনে বেগম জিয়ার কী হয়েছে, সেটার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজের চিকিৎসকসহ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক দিয়ে মেডিকেল বোর্ড হতে পারে।

সেই বোর্ড পরামর্শ দিতে পারে আসলে বেগম জিয়ার কী হয়েছে। সব দাবি তো মনে হচ্ছে যারা ভেতরে ভেতরে ডাক্তারি পাস করেছেন, মির্জা ফখরুল, রিজভী, খন্দকার মোশাররফ সাহেবসহ গয়েশ্বর বাবুও আছেন, তারা দিচ্ছেন। সুতরাং এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এমপিদের পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, তারা সব মিলিয়ে ছয়জন। তারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে পদত্যাগ করবেন। তাদের বক্তব্যে আমার মনে হচ্ছে, দেশের আর কোনো সমস্যা নিয়ে তারা চিন্তিত নন। দেশে আর কোনো সমস্যা নেই। বেগম জিয়ার স্বাস্থ্যটাই একমাত্র সমস্যা।

এ নিয়েই শুধু তারা ব্যস্ত আছেন। এই মুহূর্তে বেগম জিয়ার বিদেশ যাওয়া নিয়ে বিএনপি রাজপথে আছে। এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, প্রথমত তারা এ ধরনের দাবি বহুবার উপস্থাপন করেছেন। মাঝে মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টাও তারা চালিয়েছেন।

এবার যদি বিশৃঙ্খলা করার অপচেষ্টা হয়, জনগণ সেটি কঠোর হস্তে প্রতিহত করবে। সরকার জনগণের সঙ্গে থাকবে। শিক্ষার্থীদের অর্ধেক বাসভাড়ার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি নিজে হাফভাড়া দিয়েছি। তখন অনেক ক্ষেত্রেই হাফভাড়া ছিল।

ছাত্রদের হাফভাড়ার দাবির বিষয়ে সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট কোম্পানিগুলো বিবেচনা করতে পারে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামকে সেট টপ বক্সের আওতায় আনার কথা ছিল সেটা কতটুকু সম্ভব এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আমরা শিগগির সেট টপ বক্স নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বসে অগ্রগতি পর্যালোচনা করবো।

তারপর বলতে পারবো কতটুকু অগ্রগতি হয়েছে। তাহলে কী আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই না, আমরা সিদ্ধান্ত থেকে সরে আসিনি। আমরা খুব সহসা ক্যাবল অপারেটরসহ অংশীজনদের সঙ্গে বসবো। অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

সেট টপ বক্স ভোক্তাদের কিস্তিতে দেয়ার কথা বলা হলেও অনেক ক্যাবল অপারেটর নাকচ করে দিয়েছে এ বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, ক্যাবল অপারেটরদের সঙ্গে বসবো, বসে অবশ্যই জনগণের ওপর যাতে কোনো রকমের চাপ তৈরি না হয় এবং বেশি দামে যেন সেট টপ বক্স বিক্রির জন্য বাধ্য করা না হয় সে বিষয়টি আমরা মনিটর করবো।

সম্প্রতি রাজধানীর শাহবাগে একজন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন এ বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, প্রথম তো যার ওপর হামলা চালানো হয়েছে তার জন্য তীব্র নিন্দা জানাই এবং এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

এ বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে। আদালত তাকে জামিন দেননি জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। সুতরাং বিষয়টি আমরা মনিটরিং করছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

Continue Reading

Previous: শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি: ঠিকানা পরিবহনের চালক ও সহকারী রিমান্ডে
Next: দুর্নীতি মামলায় ওসি প্রদীপ দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন পিছিয়েছে

Related Stories

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

April 18, 2026
স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

স্থগিতের জট কাটিয়ে শনিবার রাজশাহী চেম্বার নির্বাচন, ভোটে নতুন প্রত্যাশা

April 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.