আলো ডেস্ক: শেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার রাষ্ট্রপতি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক কৃষক লীগ ও ছাত্রলীগ নেতা, শেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য, নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কৃষিমন্ত্রীর শোক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।
গতকাল সোমবার জ এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ড. রাজ্জাক বলেন, শেরপুরের কৃতী সন্তান সাবেক তুখোড় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বদিউজ্জামান বাদশা আওয়ামী লীগের একজন নিবেদীত প্রাণ কর্মী ছিলেন।
তিনি বলেন, প্রয়াত বাদশা ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে যেমন নেতৃত্ব দিয়েছেন তেমনি আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। কৃষি মন্ত্রী আরো বলেন, বাদশা’র মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। কৃষিবিদসহ দেশের মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
ওবায়দুল কাদেরের শোক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল সোমবার এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত রোববার দিবাগত রাত ৩টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর বাংলাদেশ বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি। কৃষিবিদ বদিউজ্জামান বাদশা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ছিলেন।
