Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

মান্দায় মুখোমুখি আ.লীগ ১৪ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ২২ জন

নিউজডেস্ক November 23, 2021

রাজশাহীর আলোঃ-নওগাঁ প্রতিনিধি
আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নওগাঁর মান্দায় আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। মাঠ চোষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। এতে করে হতাশায় ভোগাসহ বিপাকে পড়েছেন আ’লীগের দলীয় প্রার্থীরা।

প্রায় প্রতিটি ইউনিয়নে দলীয় নেতা-কর্মীরা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছে। বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোর কারণে কর্মীরাও বিভক্ত হয়ে কাজ করছে যার ফলে তৃণমূলের একাংশের কর্মী সমর্থক বিদ্রোহী প্রার্থীর অনুসারী হয়ে কাজ করছে প্রকাশ্যে।

গ্রাম পর্যায়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের একে অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়াতে হচ্ছে বারবার। নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে।

এতে করে নির্বাচনে জয় নিয়ে শঙ্কায় পড়েছে দল থেকে মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থীরা। দল থেকে মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে, বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন দলের পদধারী অনেক নেতা। বহিষ্কার, ভবিষ্যতে দলের মনোনয়ন না পাওয়া, ভাল পদ না পাওয়া কোন হুশিয়ারিকে পাত্তা দিচ্ছেন না ওই সকল আ’লীগের বিদ্রোহী প্রার্থীরা।

জানা গেছে, আসন্ন ২৮ নভেম্বর তৃতীয় ধাপে মান্দা উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ২২ জন। এর মধ্যে অনেকে দল মনোনীতদের চেয়ে জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ পদে আছেন। তাই বিদ্রোহী নিয়ে অস্বস্তিতে রয়েছে দলীয় মনোনীত প্রার্থীরা।

বিদ্রোহীদের কারণে নির্বাচনে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা করছেন নেতারা। বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা বলছেন, দলীয় কোন্দলের কারণে তৃণমূল থেকে যোগ্য প্রার্থীর নাম যায়নি কেন্দ্রে। নেতারা জনপ্রিয়তা যাচাই না করে নিজেদের পছন্দমত প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছে। আবার কোন কোন ইউনিয়নের একক প্রার্থীর নাম পাঠিয়েছে কেন্দ্রে এমন অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক বিদ্রোহী প্রার্থীরা জানিয়েছেন জনপ্রিয়তা যাচাই না করে শুধু সুপারিশের ভিত্তিতে ইউপি নির্বাচনে প্রার্থী দিয়েছে দল। জনপ্রিয়তা নেই এমন দলীয় প্রার্থী দেয়ায় তৃণমূলের নেতা কর্মীরা মেনে নিতে পারেনি। তাই সেইসব নেতাকর্মীদের অনুরোধ এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাঁরা।

নাম প্রকাশে অনিচ্ছুক নৌকা প্রতীকের একজন প্রার্থী জানিয়েছেন, আমাদের ইউনিয়নে আমরা দুইজন শক্তিশালী প্রার্থী। দলীয় প্রতীক বরাদ্দের আগে আমার ইউনিয়নের বর্তমান বিদ্রোহী প্রার্থীর সঙ্গে কথা হয়েছিল, যে দলীয় প্রতীক পাবে সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে অথচ এখন তাঁরা বিদ্রোহী।

এ বিষয়ে একাধিক নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্রোহী প্রার্থীর কারণে তৃণমূলের নেতাকর্মী ও ভোটাররা দ্বিধাদ্বন্দ্বে ভোগছে । কর্মী ও ভোটারদের বাড়ি-বাড়ি গিয়ে ভুলভাল বোঝাচ্ছে বিদ্রোহী প্রার্থীরা। এছাড়াও কয়েকটি ইউনিয়নে উপজেলার শীর্ষ নেতাদের নিকট আত্মীয়রা বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছে। অথচ এখন পর্যন্ত কোনো জোরালো ভূমিকা দেখতে পাইনি তাদের পক্ষ থেকে।

দলীয় নেতাদের নিরব ভূমিকা ও অভ্যন্তরীণ কোন্দলে সুযোগ নিচ্ছে অন্য প্রতীকের প্রার্থীরা। অপরদিকে নির্বাচনে বিএনপি না আসাসহ স্থানীয় নানা সমীকরণের কারণে বিদ্রোহী হয়েছেন আ’লীগের অনেক নেতা। এছাড়াও গতবার বিদ্রোহী হয়ে যারা চেয়ারম্যান হয়েছেন কিংবা পাশ করতে পারেনি, তাঁরা সঙ্গত কারণে দলের মনোনয়ন পাননি বিদ্রোহী চেয়ারম্যান ও নির্বাচন করছেন এবং বিদ্রোহী প্রার্থীদের অনেকে এবারও নির্বাচন করছেন।

নির্বাচনকে ঘিরে বিদ্রোহী প্রার্থী, নৌকা সমর্থিত প্রার্থী ও নেতাকর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত পোস্টার ছেঁড়াসহ বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগ করছে প্রশাসনের কাছে। জানা গেছে, আ’লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বেশি পেরেশানি রিটার্নিং কর্মকর্তাদের। রিটার্নিং কর্মকর্তা বারবার নিয়ম মেনে চলার তাগিদ দিচ্ছেন প্রার্থীদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বিভিন্ন ঝামেলা বা অভিযোগের পরে তাৎক্ষণিক উভয় প্রার্থীদের ডেকে সতর্ক করে নিয়ম-কানুন মেনে চলতে বলেছেন।

উপজেলা আ’লীগের ভাপতি নাজিম উদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্ধিত সভায় বলেন, আমরা দল থেকে মনোনয়ন চাওয়া সকলের নাম অতি যতœ সহকারে কেন্দ্র পাঠিয়েছি। দল যাচাই-বাছাই করে মনোনয়ন দিয়েছে।

সেই সাথে রাগ অভিমান ভুলে বিদ্রোহী প্রার্থী না হয়ে, নৌকা প্রতীকের জন্য নির্বাচন করার আহ্বান জানান সকলকে। বিদ্রোহী করলে দলে ঠাঁই হবে না বলে জানিয়েও দেন তাঁরা। এর পরও অনড় অবস্থানে থেকে গেছে বিদ্রোহী প্রার্থীরা। নৌকার বিজয়ের লক্ষ্যে প্রার্থীদের নিয়ে নিয়মিত বিভিন্ন ইউনিয়নের প্রচার প্রচারণা করে চলেছেন তাঁরা।

Continue Reading

Previous: নওগাঁয় ৫ ভুয়া চিকিৎসককে জরিমানা
Next: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৪০তম সভা অনুষ্ঠিত

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

568312
Users Today : 2405
This Month : 147683
This Year : 539748
Total Users : 568312
Views Today : 10301
Total views : 2070805

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.