বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ২০২৬ সালের ১৬ জানুয়ারি। ভর্তি পরীক্ষা এ’ ইউনিট (মানবিক) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এই তিনটা তারিখকে আমলে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
