Skip to content
May 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • সাহিত্য

রাজশাহীতে জেনারেল হাসপাতালে হামলা : নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

নিউজডেস্ক November 6, 2025

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর শেরশাহ রোডে অবস্থিত রাজশাহী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় হাসপাতালের অংশীদার মো. আতাউর রহমান (৪৭) রাজপাড়া থানায় ১৪ জন নামীয় ও ৩০/৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারে মোট ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে এজাহারে অভিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
বিবাদীরা হলেন ১. মো. হুমায়ন খালেদ বি শিহাব (৩৭), ২. ন‚র হোসেন (২৫), ৩. মো. আব্দুল্লাহ আল হাসান (৩০), ৪. মো. গোলাম মোস্তফা (৩০), ৫. মো. আলতাব হোসেন (৪০), ৬. মো. জাবের আলী (৩৪), ৭. ইয়াহিয়া খান (৫৫), ৮. মো. উজ্জল হোসেন (৩৮), ৯. মো. হাবিবুর রহমান ওরফে হাবিব (৩৮), ১০. মো. নেহাল (২৩), ১১. মো. আনোয়ার হোসেন (৩০), ১২. হোসেন ওরফে কালো হোসেন (২৩), ১৩. মো. তাজ (২২), ১৪. মো. আব্দুল বারীক শাহ নয়ন (৩০) ও অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ৩ নভেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে বিবাদীগণ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে দলবদ্ধ হয়ে হাসপাতালে অনধিকার প্রবেশ করেন। এসময় হাসপাতালের এক পার্টনার মো. শামীম আহম্মেদ (৩২) বিবাদীদের তালা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা উত্তেজিত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন।
এ সময় বিবাদীরা হাসপাতালের ক্যাশ থেকে নগদ ২০ লাখ টাকা চুরি করে নেয় বলে অভিযোগ করা হয়। এছাড়া হাসপাতালের কর্মচারী মো. প্রাপ্ত (২৫)-কে মারধর করে তার মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা এবং গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন (ম‚ল্য প্রায় ১ লাখ টাকা) ছিনিয়ে নেয়।
স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় হুমকি দিয়ে যায়, ভবিষ্যতে হাসপাতালের কোনো শেয়ারহোল্ডার সেখানে গেলে তাকে “জানে মেরে ফেলা হবে।”
ঘটনার পর আহত শামীম আহম্মদকে সহকর্মী নাইম (৩২) ও সুমন (৩০) এর সহায়তায় অটোরিকশায় করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সাক্ষী হিসেবে এজাহারে নাম উল্লেখ করা হয়েছে মো. মজিবুর রহমান (৫০), মো. হাফিজুর রহমান (৩৫) ও আরও অনেকে।
পার্টনারের চিকিৎসা ও আলোচনার কারণে কিছু বিলম্বে থানায় এজাহার দাখিল করা হয়েছে বলে আবেদনকারীর পক্ষ থেকে জানানো হয়।
অভিযোগকারী আতাউর রহমান বলেন, “২০১৮ সালে মোট ৬৩ জন শেয়ারহোল্ডার মিলে ১০০টি শেয়ারের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি যৌথভাবে প্রতিষ্ঠা করেন। শুরুতে চালু হয় ডায়াগনস্টিক সেন্টার এবং ২০২১ সালে চালু হয় হাসপাতাল ও এমআরআই সার্ভিস। শিহাব শুরু থেকেই এককভাবে আয়-ব্যয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করেন এবং গত ৮ বছরে কোনো প্রকার হিসাব প্রদান করেননি। শেয়ারহোল্ডারদের অনুমতি ছাড়াই পরিচালিত হয়েছে সমস্ত আর্থিক লেনদেন। এছাড়া, নিরীক্ষা (অডিট) সম্পন্ন করার জন্য বহুবার বলা হলেও তা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছেন বলে দাবি করেন তিনি।”
তিনি বলেন, হামলায় আমাদের বড় আর্থিক ক্ষতি হয়েছে। আইনগত সহায়তার জন্য আমরা থানায় অভিযোগ করেছি।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান, “রাজশাহী জেনারেল হাসপাতালে হামলা ও লুটপাটের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Continue Reading

Previous: কোটি টাকা বিদেশে পাচার করেছে: মিলন
Next: রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও কীটনাশক আটক

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.