পুঠিয়া সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগ নেতা নয়ন আহমেদ (৪৫) কে গ্রেফতার করেছেন পুলিশ। নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
রোববার (১৬ নভেম্বর) ভোর রাতে নয়ন আহমেদকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক। গত পৌরসভা নির্বাচনে তিনি পুঠিয়া পৌর মেয়র পদে নির্বাচন করে পরাজিত হন। তার বাড়ি পুঠিয়া সদর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। সেই সাথে তিনি স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকেও সংঘটিত করে আসছিলেন।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ছাত্রলীগ নেতা নয়ন আহমেদকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
