Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী ৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী নাসির হোসেনকেই চায় তৃনমুল নেতা কর্মীরা

নিউজডেস্ক November 17, 2025

স্টাফ রিপোর্টার
বিএনপির মনোনয়ন ঘোষণার পর রাজশাহীর ৬ টি আসনের মধ্যে তিনটি আসনে অস্থিরতা সৃষ্টি হলেও আন্দোলন তীব্রভাবে প্রকাশ পেয়েছে রাজশাহী-৩ আসন (পবা-মোহনপুর) নিয়ে। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে দলীয় নেতাকর্মীদের ভেতর থেকেই। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন। অ্যাডভোকেট শফিকুল হক মিলন বিএনপির সঙ্গে জড়িত থাকলেও একই দলের একটি অংশ তাদের মেনে নিতেই নারাজ। এক্ষেত্রে রাজশাহী-৩ আসন (পবা-মোহনপুর) বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের দলীয় হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় নেতা কর্মীরা।
বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই প্রতিদিন রাজশাহীর পবা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মস‚চি থেকে রাজশাহী-৩ আসনের প্রার্থী পরির্তনের দাবি জানানো হচ্ছে বারংবার। তাদের দাবি তারা ত্যাগী প্রার্থী চান।
অন্যদিকে ১১ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী রাজশাহী পরিদর্শনে আসলে পবা-মোহনপুরের অজস্র নেতাকর্মী ও সমর্থক নাসির হোসেন অস্থিরেকে এমপি হিসেবে দেখতে চান বলে ¯েøাগান দিতে থাকেন।
রাজশাহী হুজরীপাড়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, ‘আমাদের রক্ত, ঘাম, অশ্রু মিশে আছে এই মাটিতে। সেই তৃণম‚লের নেতাকর্মীদের উপেক্ষা করে বাইরের কাউকে মনোনয়ন দেয়া মানে আমাদের আত্মত্যাগের প্রতি অবজ্ঞা। বিএনপির কেন্দ্রীয় কমিটি পর্যবেক্ষন করে দেখুক- ম‚লত শফিকুল হক মিলন রাজশাহী মহানগর কেন্দ্রীক রাজনীতি করে আসছেন। তিনি কখনই পবা মোহনপুরের তৃণম‚লের নেতা কর্মীদের সাথেও ছিলেন না এমনকি পাশেও ছিলেননা। তাকে এই আসনে মনোনয়ন দেয়াটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা কেন্দ্রের বিবেচনা করা উচিৎ।
তবে প্রশ্ন উঠেছে তবে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন তৃনম‚লের নেতাকর্মীরা কাকে চাইছেন ? এদিকে আন্দোলনকারীদের সাথে কথা বলে জানা যায়, বিএনপি নেতা সাবেক (প্রয়াত) মন্ত্রী কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরকেই তারা স্থানীয়ভাবে এমপি হিসেবে দেখতে চান।
অন্যদিকে ১১ ও ১২ নভেম্বর রাজশাহী হড়গ্রাম ইউনিয়নে পথ সভা, র‌্যালী ও বিক্ষোভ শেষে আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত থাকা শফিকুল হক মিলনকে সুবিধাবাদী নেতা হিসেবে আখ্যা দিয়ে রাজশাহী মতিহার থানা কৃষক দলের সদস্য সচিব আকাশ বলেন-আওয়ামীলীগের রাজশাহী মহানগরের এমন কোন নেতা নেই যার সাথে সম্পৃক্ততা ছিলোনা শফিকুল হক মিলনের। এমনকি শফিকুল হক মিলনের নেতা কর্মী যদি ১০০ জন জেল খেটে থাকে অপরদিকে নাসির উদ্দিন অস্থিরের ৩০০ জন জেল খেটেছে তার প্রমানও রয়েছে দলের কাছেই।
এদিকে জেলা যুবদলের দলের এক নেতা বলেন- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জননেতা তারেক রহমান এর শক্ত হাতিয়ার হিসেবে নাসির হোসেন অস্থির পরিচিত পেয়েছেন অনেক আগেই। নাসির হোসেন অস্থিরের বাবা কবির হোসেন সাবেক ভ‚মি মন্ত্রী থাকাকালে রাজশাহীতে ব্যাপকভাবে উন্নয়ন করে গেছেন, তার উত্তরসুরি হিসেবে পবা মোহনপুর উপজেলা মডেল উপজেলা হিসেবে উপস্থাপন করতে চাচ্ছিলেন নাসির হোসেন অস্থির। প্রয়াত কবির হোসেন ছিলেন কেদ্রীয় বিএনপির রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য।
গত সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের আন্ধার কোটা মোড়ে স্থানীয় প্রার্থীর দাবিতে বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজারো নেতা কর্মী বলেন – রাজশাহী ৩ সদর আসনের ভোটার মিলন দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির বাইরে রয়েছেন এবং দলীয় কর্মস‚চি বা আন্দোলনে তার উপস্থিতি চোখে পড়েনি। ফলে তার নির্বাচনি এলাকায় তার জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়াও নাসির হোসেন অস্থির একজন ত্যাগী ও অভিজ্ঞ নেতা। যিনি দলের দুঃসময়ে মাঠে ছিলেন এবং আছেন সেই সাথে তৃণম‚লের সাথে নিবিড়ভাবে কাজ করেছেন। অথচ তাকে উপেক্ষা করে এমন একজনকে প্রার্থী করা হয়েছে, যিনি দীর্ঘদিন রাজনীতির বাইরে ছিলেন।
রাজশাহী হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, ‘আমরা গুলির ভয় না পেয়ে, মামলা-হামলার ভয় না পেয়ে রাজপথে ছিলাম। এখন সেই ত্যাগের কোনো ম‚ল্য নেই! দলের সুবিধাভোগীরা প্রার্থী হবে, আর আমরা কেবল হাততালি দেবো এটা মেনে নেয়া যায় না। তাই আমরা প্রার্থী হিসেবে নাসির উদ্দিন অস্থিরকেই চাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির ত্যাগী নেতা নাসির হোসেন অস্থির। কিন্ত বিগত ১৭ বছর দলের তৃণম‚ল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে রাজপথে প্রতিটি আন্দোলন সংগ্রামে সরব থেকে এবং অসহায় কারা নির্যাতিত নেতা কর্মীদের হামলা, মামলা, চিকিৎসা ও অসহায় পরিবারগুলোকে অভিভাবকের মত দেখা শোনা করেও কি কারনে বিএনপির ত্যাগী নেতা নাসির উদ্দিন অস্থির মনোনয়ন বঞ্চিত হলেন সেটিই এখন তৃণম‚লের নেতা কর্মীদের বড় প্রশ্ন।

Continue Reading

Previous: পুঠিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
Next: রেশমপট্টিতে মুদি দোকান থেকে ওএমএস চাল জব্দ: খাদ্য বিভাগ বলছে ‘সরকারি বস্তার প্রমাণ নেই’, ক্ষোভ স্থানীয়দের

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.