Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরডিএ কমপ্লেক্স ভবনটি জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র করার দাবিতে স্মারকলিপি প্রধান

নিউজডেস্ক November 26, 2025

Oplus_16908288

স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর অন্যতম প্রবেশদ্বার তালাইমারী মোড়ে নির্মিত আরডিএ কমপ্লেক্স ভবনটি জুলাই ইতিহাস ও একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২৫ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর সুধী সমাজ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম এর সাথে সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ আরডিএ কমপ্লেক্স ভবনটি লিজ দেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জনবিরোধী এই কাজের তীব্র নিন্দা জানান। জুলাই অভ্যুত্থানের সময় তালাইমারী মোড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বিবেচিত হয়েছিল এবং এখান থেকে আন্দোলন সংঘটিত করা হয়েছিল। এক দশমিক ৪২ একর জমির ওপর তিনতলা বিশিষ্ট এ স্কয়ারটির নাম অবিলম্বে পরিবর্তন করে জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র নামকরনের দাবি জানানো হয় এবং এই ভবনটিকে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। যেখানে বরেন্দ্র অঞ্চলের ইতিহাস উপস্থাপন ও সংস্কৃতি চর্চা, নগরবাসীর চিত্তবিনোদন, শিক্ষার্থী ও আগামী প্রজম্মের মেধা ও মননের বিকাশ এবং সুস্থ্য ধারার সংস্কৃতি চর্চার জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে।
স্মারকলিপির দাবি সমূহ-আরডিএ কমপ্লেক্স ভবনের জনবিরোধী এই লিজ অবিলম্বে বাতিল করতে হবে; আরডিএ কমপ্লেক্স ভবনটিকে জুলাই ইতিহাস ও একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। যেখানে থাকবে গাড়ি পার্কিং সুবিধা, এম্পিথিয়েটার, উন্মুক্ত মঞ্চ বা মুক্তমঞ্চ, নাট্যশালা, সমৃদ্ধ লাইব্রেরী, আর্ট গ্যালারি ও মিউজিয়াম এবং সুস্থধারার বিনোদনের জন্য সব ধরনের ব্যবস্থা।
এসময় উপস্থিত ছিলেন, জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র রক্ষা আন্দোলনের আহŸায়ক, লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, মুক্তিযোদ্ধা ও জুলাই-৩৬ পরিষদের আহŸায়ক মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম সারোয়ার সুজন, উর্দু বিভাগের অধ্যাপক সামীউল ইসলাম, নজরুল পরিষদ রাজশাহীর সভাপতি কবি মোস্তাক রহমান, নৃবিজ্ঞানী ও সবুজ সংহতি রাজশাহীর সদস্য সচিব শহিদুল ইসলাম, বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, সাংবাদিক ও জুলাই-৩৬ পরিষদের মূখ্য সংগঠক ফয়সাল আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলনসহ প্রমূখ।
একই দাবি সম্বলিত স্বারকলিপির অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যানকে প্রদান করা হয়েছে।

Continue Reading

Previous: নগরীতে পুকুর ভরাট শেষে নাটকীয় অভিযান, জনমনে প্রশ্ন
Next: রাজশাহীতে ৫ বিঘার পুকুর ভরাট বন্ধ, পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.