প্রেস বিজ্ঞপ্তি
মহাপরিচালক মহোদয় এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতির প্রেক্ষিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ মীরগঞ্জ বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে আম বাগানে ভিতরে অবস্থান করছে ।
উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে আশেপাশে কোন মাদক ব্যবসায়ী বা কোন লোকজন দেখতে না পেয়ে বিজিবি’র আভিযানিক দল তথ্যের ভিত্তিতে আম বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে একটি আম গাছের গোড়ার মাটি থেকে বাহির হওয়া শিকড়ের মধ্যে একটি নতুন পলিথিন দেখতে পায়। বিষয়টি বিজিবি’র আভিযানিক দলের নিকট সন্দেহ জনক মনে হলে তারা পলিথিনটির ভিতরে সিগারেটের প্যাকেট দেখতে পায়। বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত সিগারেটের প্যাকেট খুললে তার মধ্য হতে *ভারতীয় ইয়াবা-৩০০ পিস (মালিকবিহীন)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
