প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৪৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চারঘাট বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী চারঘাট থানাধীন শাহরিয়ার খাল নামক এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে গম ক্ষেতে সংরক্ষিত অবস্থায় রেখেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে আশেপাশে কোন মাদক ব্যবসায়ী বা কোন লোকজন দেখতে না পেয়ে বিজিবি’র আভিযানিক দল তথ্যের ভিত্তিতে গম ক্ষেতের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর এক পর্যায়ে দেখতে পায় যে, কিছু গমের শীষ মোড়ানো অবস্থায় রয়েছে। বিষয়টি বিজিবি’র আভিযানিক দলের নিকট সন্দেহ জনক মনে হলে তারা গমের মোড়ানো শিষের কাছে গেলে দেখতে পায় যে একটি পলিথিনের পোটলা। বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত পলিথিনের পোটলাটি খুললে তার মধ্য হতে *ভারতীয় ইয়াবা-২০০ পিস (মালিকবিহীন)* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
