স্টাফ রিপোর্টার
রাজশাহীতে রিকশায় যাতায়াতের সময় পড়ে যাওয়া একটি মোবাইল ফোন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দ্রæত তৎপরতা এবং সাংবাদিকদের সহায়তায় উদ্ধার হয়েছে। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী এক স্কুল শিক্ষিকা।
ভুক্তভোগী জান্নাতুর ফেরদৌস (৩১) মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে রিকশায় ওঠেন। লক্ষ¥ীপুর কাঁচাবাজার এলাকায় নেমে রিকশা ছেড়ে দেওয়ার সময় তার পরিহিত হুডির পকেট থেকে রিয়েলমি আরএক্স-৩২৪১ মডেলের একটি মোবাইল ফোন রিকশার ওপর পড়ে যায়, যা তিনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি।
পরে মোবাইল হারানোর বিষয়টি নিশ্চিত হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নেন। এ সময় শিক্ষা বোর্ড চত্বরে উপস্থিত দৈনিক রাজবার্তা পত্রিকার সাংবাদিক ইফতেখার আলম বিশাল ও আমাদের রাজশাহী পত্রিকার সাংবাদিক সাহানুর রহমান রানা তাকে আইনি পরামর্শ ও সহযোগিতা প্রদান করেন।
জিডি করার পর বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমানের নজরে আনা হলে তিনি তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনটি প্রযুক্তির মাধ্যমে ট্র্যাকিংয়ে দেন। পুলিশ সূত্রে জানা যায়, ফোনটির সর্বশেষ অবস্থান নগরীর বাসার রোড ও রামচন্দ্রপুর এলাকায় শনাক্ত হলেও পরে সেটি বন্ধ হয়ে যায়।
এরপর সাংবাদিক ও পরিবারের সদস্যদের সহায়তায় অনুসন্ধান চালিয়ে রিকশার সূত্র ধরে চালকের শ্বশুরবাড়ির সন্ধান পাওয়া যায়। রাজপাড়া থানা পুলিশের সহযোগিতায় ভোর ৪টার দিকে বেলপুকুর থানাধীন জামিরা এলাকা থেকে শেষ পর্যন্ত মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়।
মোবাইলটি ফিরে পেয়ে জান্নাতুর ফেরদৌস রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট থানার ওসি এবং সহযোগিতাকারী সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “এই ফোনে আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও ব্যক্তিগত স্মৃতি সংরক্ষিত ছিল। পুলিশের দ্রæত সহযোগিতা ও সাংবাদিকদের পাশে না দাঁড়ানো হলে ফোনটি উদ্ধার করা সম্ভব হতো না।”
পুলিশ সূত্র জানায়, হারানো মোবাইল বা মূল্যবান সামগ্রী উদ্ধারে ভুক্তভোগীদের দ্রæত জিডি করার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহŸান জানানো হচ্ছে।
