স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত দুর্গাপুর-শিবপুর আঞ্চলিক মহাসড়কের (ইদ্রিসের মোড়) নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত চেকপোস্টে ৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৩টি জব্দ করা হয়েছে। এ সময় বৈধ কাগজপত্র না থাকা, ট্রাফিক আইন লঙ্ঘন ও সন্দেহজনক চলাচলের অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়।
এব্যাপারে, জেলা ট্রাফিক পুলিশের (টিএসআই) আব্দুল মালেক বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষকে হয়রানি না করে চালককে সতর্ক ও যানবাহনে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যৌথ বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
