প্রেস বিজ্ঞপ্তি
অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১৪০০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ আলাইপুর বিওপি’র বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, বাঘা থানাধীন গোকুলপুর নামক এলাকার আম বাগানের মধ্যে বিক্রয়ের উদ্দেশ্যে কিছু চোরাচালানী মালামাল লুকিয়ে রেখেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আশেপাশে কোন লোকজন বা চোরাকারবারীকে দেখতে না পেয়ে তথ্যের ভিত্তিতে মেহগনি বাগানের ভিতর তল্লাশী কার্যক্রম পরিচালনা করে এবং তল্লাশীর এক পর্যায়ে আম বাগানের মধ্যে একটি শপিং ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক উক্ত শপিং ব্যাগটি খুললে তার মধ্য হতে ১৪৫ বোতল ভারতীয় ঊঝকটঋ সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সিরাপ বাঘা থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
