Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে পরিবহন মালিকদের পরিবারকে মরনোত্তর সহায়তা ৫ লাখে উন্নীত

নিউজডেস্ক February 15, 2026

স্টাফ রিপোর্টার
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সদস্যদের মৃত্যুর পর তাদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে মালিক সমিতি। আগে যেখানে দুই লাখ টাকা প্রদান করা হতো, তা প্রথমে চার লাখে উন্নীত করা হয় এবং পরে সদস্যদের দাবির প্রেক্ষিতে মরনোত্তর সহায়তা পাঁচ লাখ টাকায় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ-এর মিলনায়তন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই সদস্যের পরিবারের হাতে চার লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি-এর সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি-র সভাপতি মামুনুর রশীদ মামুন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।
এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং পরিবহন মালিক-শ্রমিক ও কর্মচারী নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ বলেন, “আগে মরনোত্তর সহায়তা ছিল দুই লাখ টাকা। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের উদ্যোগে তা চার লাখে উন্নীত হয়েছে। এখন সদস্যদের দাবি অনুযায়ী পাঁচ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাবও গ্রহণ করা হয়েছে।” তিনি পরিবহন খাতের শ্রম ও ত্যাগের কথা তুলে ধরে বলেন, এই সেক্টরে কাজ করা অত্যন্ত পরিশ্রমসাধ্য ও মানসিক চাপপূর্ণ। বর্তমান নেতৃত্বকে সমর্থন জানিয়ে তিনি ভবিষ্যতেও যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, “আজ আমরা প্রিয়া ও আলী পরিবহনের দুই সদস্যের পরিবারের হাতে চার লাখ টাকার চেক তুলে দিয়েছি। আগামী বছর থেকে এই সহায়তার পরিমাণ পাঁচ লাখ টাকায় উন্নীত করা হবে।”
তিনি আরও বলেন, দেশের অন্যান্য মালিক সমিতির তুলনায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। মালিকদের সঙ্গে সমন্বয় রেখে এবং স্বচ্ছতার ভিত্তিতে সমিতি পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের আয় কম, ব্যয় বেশি-তারপরও মালিকদের কল্যাণকে অগ্রাধিকার দিয়েই আমরা কাজ করছি।
নজরুল ইসলাম হেলাল জানান, মরনোত্তর পাঁচ লাখ টাকার পাশাপাশি দাফন কার্যক্রমের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। এছাড়া কোনো সদস্যের মৃত্যু হলে ৪০ দিনের মধ্যে মরনোত্তর সহায়তার অর্থ পরিশোধ করা হবে, যাতে পরিবার দ্রুত আর্থিক সহায়তা পায়।
পরিবহন সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তে মালিকদের পরিবার আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবে এবং সংগঠনের প্রতি আস্থা আরও দৃঢ় হবে।

Continue Reading

Previous: রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনু বিজয়ী হওয়ায় ২৩নং ওয়ার্ডের পক্ষ থেকে অভিনন্দন
Next: রাজশাহী-৩ আসনে সৌজন্যের রাজনীতি: বিজয়ী মিলনকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী আজাদ

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.