Skip to content
May 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • কৃষি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পেঁয়াজের বাজারে ধস, ন্যায্যমূল্যের দাবি কৃষকের

নিউজডেস্ক March 12, 2026

আজহারুল ইসলাম বুলবুল
রাজশাহীর দুর্গাপুরসহ চলতি মৌসুমে পেঁয়াজের ভালো ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা। উৎপাদন খরচ বেশি হলেও বর্তমানে কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।
স্থানীয় কৃষকরা জানান, মৌসুমের শুরুতে কিছুটা ভালো দাম পাওয়া গেলেও এখন বাজারে দাম কমে যাওয়ায় চরম হতাশা বিরাজ করছে। এতে অনেক কৃষক লোকসানের আশঙ্কায় পড়েছেন। তারা জানান সামনে নতুন (আলের) পেঁয়াজ বাজারে আসবে তখন দাম আরও তলানিতে নামবে। তাই সরকারিভাবে বাজার তদারকি জোরদার ও কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি মৌসুমের দুর্গাপুর উপজেলায় মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে ১৪৯৫ হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার ৪১৫ মেট্রিকটন। পাশাপাশি নতুন (আলের) পেঁয়াজ ২১৯০ হেক্টর জমিতে চাষ হয়েছে। এই পেয়াজ বছর ধরে সংরক্ষণে রাখা যায়। কৃষকরা পর্যায়ক্রমে বাজারে বিক্রি করতে পারে ।
বুধবার (১১ মার্চ) উপজেলা সদর সিংগা হাট ঘুরে দেখা যায়, মান ভেদে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি মণ ৬০০ থেকে ৭০০ টাকায়। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় পাইকাররা কম দামে পেঁয়াজ কিনছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে পেঁয়াজ চাষে বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ায় প্রতি বিঘা জমিতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়েছে। কিন্তু বর্তমান বাজার দামে বিক্রি করে সেই খরচ তোলা কঠিন হয়ে পড়েছে।
উপজেলার রৈপাড়া গ্রামের পেঁয়াজ চাষি এনামুল হক জানান, ভালো ফলনের আশায় এবার বেশি জমিতে পেঁয়াজ আবাদ করেছিলেন। কিন্তু বাজারে দাম কম থাকায় তারা হতাশ হয়ে পড়েছেন। অনেক কৃষক বাধ্য হয়ে কম দামে পেঁয়াজ বিক্রি করছেন।
আরেক কৃষক হুমায়ুন বলেন, “ভালো ফলনের আশা নিয়ে জমিতে পেঁয়াজ আবাদ করেছিলাম। কিন্তু বাজারে দাম কম থাকায় এখন লোকসানের মুখে পড়েছি। যদি দাম না বাড়ে তাহলে আগামীতে পেঁয়াজ চাষ করা কঠিন হয়ে যাবে।
স্থানীয় ব্যবসায়ী শাহারুদ্দিন বলেন, “এখন বাজারে পেঁয়াজের সরবরাহ অনেক বেশি। কৃষকরা একসঙ্গে বেশি পরিমাণে পেঁয়াজ হাটে নিয়ে আসায় দাম কিছুটা কমে গেছে। তবে বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে সামনে দাম কিছুটা বাড়তে পারে।”
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী বলেন, “এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় মুড়িকাটা পেঁয়াজের ভালো ফলন হয়েছে। বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কম রয়েছে। তবে বাজার পরিস্থিতি পরে‌্যবক্ষণে রাখা হয়েছে এবং কৃষকদের সার্বিক সহযোগিতা দিতে আমরা কাজ করছি।
এদিকে স্থানীয় কৃষকদের দাবি, বাজার তদারকি বাড়ানো এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তা না হলে আগামী মৌসুমে অনেক কৃষককে পেঁয়াজ চাষ থেকে সরে দাঁড়াতে হবে।

Continue Reading

Previous: তানোর উপজেলায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
Next: রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক পৃথক সফল অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.