Skip to content
May 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি

নিউজডেস্ক April 8, 2026

আলো ডেস্ক: মৌসুমের শুরুতেই শিলাবৃষ্টির কবলে পড়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। হঠাৎ এই দুর্যোগে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন আমচাষিরা। ঝড়ো হাওয়া ও শিলার আঘাতে আমসহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই আবহাওয়ার পরিবর্তন ঘটে। এরপর শুরু হয় শিলাসহ বৃষ্টি, যা এক ঘণ্টারও বেশি সময় ধরে স্থায়ী হয়। জেলার শিবগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টির তীব্রতা ছিল বেশি। এ উপজেলাতেই সবচেয়ে বেশি আম বাগান থাকায় কৃষকদের উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর ধীরে ধীরে মেঘ জমতে শুরু করে। বিকেলের দিকে তা ঘন মেঘে পরিণত হয়। কিছু সময় দমকা হাওয়া বইতে থাকে, এরপরই শুরু হয় শিলাবৃষ্টি। বৃষ্টির শুরুর প্রায় ১৫ মিনিট শিলাপাত চলতে থাকে। স্থানীয় বাসিন্দা আমিনুর রহমান সুজন বলেন, দুপুরের পর থেকেই আকাশে কালো মেঘ জমতে শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। তিনি জানান, তার বাগানের আম এখনো ছোট অবস্থায় রয়েছে। এসময় শিলাবৃষ্টি হলে আমের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে এবং অনেক ফল নষ্ট হয়ে যেতে পারে। শ্যামপুর ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, কয়েকদিন আগেই মুকুল থেকে আম বের হতে শুরু করেছে। এসময় শিলাবৃষ্টি হলে তা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তিনি জানান, তার বাগানের বেশিরভাগ আম ইতোমধ্যে ঝরে পড়েছে। গাছে থাকা বাকি আমগুলোও পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার কয়েকটি ইউনিয়নে শিলাবৃষ্টি হয়েছে এবং শিলার আকারও ছিল বেশ বড়। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে তালিকা প্রস্তুত করা হচ্ছে।

Continue Reading

Previous: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬৩১
Next: ভারত সফরে পররাষ্ট্র উপদেষ্টা, হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.