Skip to content
June 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ

নিউজডেস্ক April 14, 2026

লিয়াকত হোসেন
রাজশাহী মহানগর কৃষকদলের আহ্বায়ক শরফুজ্জামান শামীমের বিরুদ্ধে একটি জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম মৌজায় এই জমির মালিক মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী শামিমা ইয়াসমিন শিখার স্বামী মো. হাসানুজ্জামান।
আরজুমা খাতুন নামের এক নারীর কাছ থেকে এই আড়াই কাঠা জমি ২০১৯ সালে কিনেছেন হাসানুজ্জামান। এই জমিটি আরজুমান ২০১০ সালে কিনেছিলেন। এরপর জমির খারিজ হয়েছে। হাসানুজ্জামান নিয়মিত খাজনাও দিচ্ছেন।
এখন কৃষকদল নেতা শরফুজ্জামান শামীম দাবি করছেন, জমিটি কিনতে তিনি বাদশা নামের এক ব্যক্তিকে বায়না দিয়েছেন। রোববার (১২ এপ্রিল) তিনি ওই জমির ওপর একটি সাইনবোর্ড লাগান। এতে লেখা ছিল, ‘বায়না সূত্রে এই জমির মালিক শরফুজ্জামান শামীম।’
ছোটবনগ্রাম মৌজায় এই জমির জে.এল নম্বর-১৩৩, আরএস দাগ নম্বর-১৬৮। রোববার জমিতে সাইনবোর্ড দেওয়ার পর সোমবার (১২ এপ্রিল) সকাল থেকে শরফুজ্জামান শামীমের লোকজন ওই জমির ওপর সীমানা প্রাচীর তুলতে শুরু করেন। খবর পেয়ে হাসানুজ্জামানের স্ত্রী অ্যাডভোকেট শামিমা ইয়াসমিন শিখার স্বামী মো. হাসানুজ্জামান পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল গিয়ে প্রাচীর নির্মাণের কাজ বন্ধ করে। এরপর এ বিষয়ে নগরের বোয়ালিয়া থানা ভূমি অফিসে একটি লিখিত অভিযোগ করেন হাসানুজ্জামান।
লিখিত অভিযোগে তিনি বলেন, ২০১৯ সালে জমিটি কিনে তিনি ভোগদখল করছেন। সোমবার সকালে শামীম কৃষকদল নেতা পরিচয়ে মাস্তান ও সন্ত্রাসীদের নিয়ে গিয়ে জমির ওপর প্রাচীর দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ কাজ বন্ধ করলে শামীম তাদের নানারকম হুমকি দিয়ে চলে যান।
দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকায় প্রায় ২০টি প্লট আছে। এরমধ্যে হাসানুজ্জামানের প্লটটি ১১ নম্বর। সেটি সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। এই আড়াই কাঠা জমির মধ্যে প্রায় দুই কাঠা দখল করে প্রাচীরের ভেতর প্রাচীর দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, পুলিশ আসার আগেই প্রায় এক ফুট উচ্চতার প্রাচীরটি দিয়েছেন শামীমের লোকজন।
তারা জানান, প্লটের ভেতর প্রাচীর তোলার খবর পেয়ে অ্যাডভোকেট শামিমা ইয়াসমিন শিখা ও তার স্বামী হাসানুজ্জামান সেখানে যান। এ সময় কৃষকদল নেতা শামীমের সঙ্গে তাদের বাগবিত-া হয়। একপর্যায়ে ‘আওয়ামী লীগের জমি দখল করলে কী হবে’ বলে শামীম চলে যান।
হাসানুজ্জামানের স্ত্রী অ্যাডভোকেট শামিমা ইয়াসমিন শিখা বলেন, ‘এখানে সবার জমি প্লট করা আছে। শরফুজ্জামান শামীমের কোনো জমি নেই। তিনি আমার প্লটের পাশে থাকা রাস্তাটিকে দখল করছেন। এর পাশাপাশি রাস্তা থেকে তিনি আমার প্লটের ভেতরে এসে প্রাচীর তুলছেন। এভাবে আড়াই কাঠার মধ্যে দুই কাঠা জমিই তিনি দখলের চেষ্টা করছেন।’
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন কৃষকদল নেতা শরফুজ্জামান শামীম। তিনি বলেন, ‘সেখানে শূন্য দশমিক ০৩৩০ একর জমি আছে বাদশা নামের এক ব্যক্তির। আমি জমিটি কিনতে বায়না করেছি।’ হাসানুজ্জামান খাজনা দিলেও ওই জমি কিনতে অন্য ব্যক্তির সঙ্গে বায়না করার ব্যাপারে জানতে চাইলে শামীম বলেন, ‘যার কাছে বায়না করেছি, তারও খাজনা-খারিজ চালু আছে।’
আওয়ামী লীগের জমি দখল করলে কী হবে, এমন কথা বলেননি দাবি করে কৃষকদলের এই নেতা বলেন, ‘আমরা আমাদের জমিতে প্রাচীর দিচ্ছিলাম। তারা বাধা দিয়েছেন। পুলিশ এসেছিল। পুলিশ দুপক্ষের কাগজ দেখে ব্যবস্থা নেবে। এখানে অন্য কোনো কথার তো দরকার নেই।’
বিষয়টি নিয়ে কথা বলতে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ফোন করা হলেও তিনি ধরেননি। নগরের বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন বলেন, ‘এ বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে। আমি অভিযোগকারীকে আদালতে মামলা করারও পরামর্শ দিয়েছি। তিনি মামলা করলে আইনি পদক্ষেপ নেওয়া সহজ হয়ে যায়।

Continue Reading

Previous: রামেক হাসপাতালে সিন্ডিকেটের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন, ‘ফ্যাসিস্ট মুক্ত’ করার দাবি
Next: অবসরপ্রাপ্ত শিক্ষক, এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

Related Stories

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

June 28, 2026
বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

June 28, 2026
জমকালো আয়োজনে প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের বার্ষিক সমাবর্তন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জমকালো আয়োজনে প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের বার্ষিক সমাবর্তন

June 28, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

June 28, 2026
বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

June 28, 2026
জমকালো আয়োজনে প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের বার্ষিক সমাবর্তন

জমকালো আয়োজনে প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের বার্ষিক সমাবর্তন

June 28, 2026
রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা

রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা

June 28, 2026
সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

June 28, 2026
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

June 28, 2026
চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমে আসবে: বাণিজ্যমন্ত্রী

চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমে আসবে: বাণিজ্যমন্ত্রী

June 28, 2026
তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

June 28, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

June 28, 2026
বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

June 28, 2026
জমকালো আয়োজনে প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের বার্ষিক সমাবর্তন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জমকালো আয়োজনে প্রজেক্ট হেডওয়ে গ্রামার স্কুলের বার্ষিক সমাবর্তন

June 28, 2026
রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়: কর ও সুদের হার না কমালে দেউলিয়া হবেন ব্যবসায়ীরা

June 28, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

Visitor

046912
Users Today : 1325
This Month : 12733
This Year : 18348
Total Users : 46912
Views Today : 12286
Total views : 169048

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.