ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় ট্রাক ও মাহিন্দ্রা সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে খাড়ইল মিলঘরের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজশাহীগামী একটি ট্রাক চলন্ত অবস্থায় একটি মাহিন্দ্রাকে চাপা দিলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মাহিন্দ্রার যাত্রী মোঃ মারুফ হোসেন (৩৭) নিহত হন। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের বাসিন্দা ও কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মরত কর্মকর্তা ছিলেন। তাঁর পিতার নাম মোহাম্মদ আলী। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত ৪ থেকে ৫ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিষয়টি মোহনপুর থানা পুলিশকেও অবহিত করা হয়।
দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘœ ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।
রাজশাহী জেলার মোহনপুর
