স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে প্রায় ৭ কজি ওজনের ৪টি গাঁজা গাছসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বুধবার (১০ জুন) দিবাগত রাতে উপজেলার রাতুগ্রাম সরকারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শরিফুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানায়, মাদক কারবারি শরিফুল ইসলাম এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা চাষ ও মাদক ব্যবসা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি ওজনের ৪ টি গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জব্দকৃত গাঁজা গাছগুলো বিক্রয়ের উদ্দেশ্যে চাষাবাদ করার বিষয়টি স্বীকার করেন। এঘটনায় দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
