ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ৩ নং রায়ঘাটি ইউনিয়নের আমগাছি গ্রামের মসজিদে যাওয়ার রাস্তার ইট সোলিং নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠে। বিষয়টি সংবাদে প্রকাশিত হওয়ার পর এবং গ্রামবাসীর প্রতিবাদের মুখে সংশ্লিষ্টরা ব্যবহৃত নিম্নমানের ইট সরিয়ে বর্তমানে এক নম্বর ইট দিয়ে রাস্তার নির্মাণকাজ পরিচালনা করছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর শুরু হওয়া এই উন্নয়নকাজে মানসম্মত উপকরণ ব্যবহারের দাবিতে তারা সোচ্চার ছিলেন। তাদের দাবি অনুযায়ী এক নম্বর ইট ব্যবহার শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।
তারা আশা করছেন, মানসম্মত নির্মাণকাজের মাধ্যমে রাস্তাটি দীর্ঘদিন টেকসই হবে এবং সাধারণ মানুষের চলাচলে স্থায়ী সুফল বয়ে আনবে।
