মোঃ আতিকুর রহমান
রাজশাহী গোদাগাড়ী ৭নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব গোলাম র্মোত্তজা দুলালের টাঙানো ফেস্টন ও ব্যানার ছিঁড়ে ফেলার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনের কোনো এক সময় ইউনিয়নের বিয়ানাবোনা এলাকায় সাবেক বেনু চেয়ারম্যানের বাড়ির সামনে এই অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটে। কোনো এক বা একাধিক অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে বা সুযোগ বুঝে ফেস্টনটি ছিঁড়ে ফেলে রেখে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এই জঘন্য কর্মকা-ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দেওপাড়া ইউনিয়নজুড়ে সাধারণ জনগণ ও গোলাম র্মোত্তজা দুলালের সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও তীব্র অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল ও সর্বস্তরের জনগণ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ইউনিয়নবাসী ও সমর্থকদের স্পষ্ট বার্তা-ফেস্টন কিংবা ব্যানার ছিঁড়ে ফেলে গোলাম র্মোত্তজা দুলাল ভাইয়ের প্রতি জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনকে বিনাশ করা সম্ভব নয়। দেওপাড়ার মানুষের হৃদয়ে দুলাল ভাই যে স্থান করে নিয়েছেন, তা কোনো ষড়যন্ত্র বা নোংরা রাজনীতির মাধ্যমে মুছে ফেলা যাবে না। এ ধরনের কাপুরুষোচিত আচরণ নির্বাচন ও এলাকার পরিবেশকে ঘোলাটে করার এক অপচেষ্টা মাত্র।
এ বিষয়ে ভুক্তভোগী প্রার্থী ও স্থানীয় বাসিন্দারা অনতিবিলম্বে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছেন। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ কিংবা সঠিক তদন্তের মাধ্যমে যেসব দুর্বৃত্তরা এমন জঘন্য ঘটনার সাথে জড়িত, তাদেরকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানানো হয়েছে, যেন ভবিষ্যতে কেউ এলাকায় এ ধরনের শান্তিশৃঙ্খলা ভঙ্গকারী কর্মকা- ঘটানোর দুঃসাহস না পায়।
