Skip to content
September 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

চলাচলের রাস্তায় প্রাচীর! পরিত্রানে দ্বারে দ্বারে মুক্তিযোদ্বার কন্যা

নিউজডেস্ক November 28, 2021

রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার:

রাজশাহীর বাঘায় বাড়ির প্রবেশদ্বারে ইটের প্রাাচীর দিয়ে বন্ধ করে দেয়ায় চরম দূর্ভোগে পড়েছেন এক মুক্তিযোদ্ধা পরিবার। বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে এখন চরম কষ্টে বাড়িতে প্রবেশ এবং বের হচ্ছেন পরিবারের সদস্যরা।

জানা গেছে, বাঘা উপজেলা পরিষদ ভবনের সামনে দক্ষিন মিলিক বাঘা গ্রামে প্রায় পঁচিশ বছর আগে ৫ শতক জমি ক্রয় করে বাড়ি নির্মান করেন মৃত আশরাফ আলীর (বীর মুক্তিযোদ্ধা) মেয়ে ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাসিমা আক্তার।

অসুস্থ মা ও স্বামি সন্তান নিয়ে নাসিমা ওই বাড়িতে বসবাস করেন। এমতাবস্থায় গত ডিসেম্বর (২০২০) মাসে তার বাড়ী থেকে পশ্চিম দিকে পাকা রাস্তায় আসার একমাত্র পথটি পাশের জমির মালিক সাজদার রহমান ইটের প্রাাচীর দিয়ে বন্ধ করে দেয়। বাড়ির মেইন গেটের সামনে ইটের প্রাচীর নির্মাণ করায় পরিবারটি এখন চরম সমস্যায় ভুগছেন।

প্রতিকারের আশায় বাঘা পৌর মেয়র বরাবর অভিযোগ দিলে পৌর মেয়র আব্দুর রাজ্জাক সাজদার রহমানকে প্রাচীর ভাঙ্গার নোটিশ দেন।

কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও সাজদার প্রাচীর অপসারন করেননি। ফলে, মাত্র ৮/১০ হাত দৈর্ঘের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চলাচলে এখন তাদের চরম কষ্ট করতে হচ্ছে। প্রতিবেশির এমন অমানবিক আচরণ কোন ভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা।

এ ঘটনাকে চরম অমানবিক বলে মনে করেন তারা। মানুষের চলাচলের রাস্তা কখনোই বন্ধ করা ঠিক নয় বলেও দাবি স্থানীয়দের।

সরেজমিনে গিয়েও দেখা যায়, নাসিমার বাড়ি থেকে সরকারি পাকা সড়কে উঠার কাঁচা রাস্তায় ৩ ফিট উচ্চতায় বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে।

ভুক্তভুগি নাসিমা জানান, ২০/২৫ বছর থেকে এই দিক দিয়ে আমরা স্বাভাবিক ভাবে চলাচল করে আসছি। কিন্তু হঠাৎ করে প্রতিবেশী সাজদার রহমান ইটের প্রাচীর নির্মান করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।

এখন আমরা অনেক কষ্টে বাড়ি থেকে যাতায়াত করি। এভাবে চলাচল করতে গিয়ে আমার অসুস্থ মা (৮৫) কয়েকবার দূর্ঘটনার শিকারও হয়েছেন। তিনি অভিযোগ করে এ প্রতিবেদকের নিকট বলেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। তার পরেও আমার বিচারের আসায় সবার দ্বারে দ্বারে ঘুরে কোন সুরাহা পাচ্ছিনা।

নাসিমার স্বামী শিক্ষক জাহাঙ্গির আলম জানান, নির্মাণাধীন প্রাচীরের পিছনের দিকে সরকারী ভাবে চলাচলের রাস্তা আছে। প্রতিবেশী সাজদার তার লোকবল নিয়ে রাতারাতি বাড়ির সামনে ইটের প্রাচীর তুলে তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। অথচ ওই জায়গা দিয়ে গত পঁচিশ বৎসর যাবৎ আমরা চলাচল করছিলাম।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে পৌরসভা, উপজেলা পরিষদ, থানা ও ইউএনও’র দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। কিন্তু কারও কথাকেই তিনি কর্নপাত করছেন না।

এ বিষয়ে বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক তাকে লিখিত ভাবে প্রাচীর অপসারনের জন্য নির্দেশ দিলেও দীর্ঘ নয় মাস ধরে নতুন-নতুন তারিখ দিয়ে বিচারের নামে কাল ক্ষেপণ করছেন। উপরন্ত তিন দিন আগে সাজদার রহমান মেয়রের নির্দেশ উপেক্ষা করে লোকজন নিয়ে নির্মাণাধীন ইটের প্রাচীর বৃদ্ধির চেষ্টা করেন।

এ সময় থানায় বিষয়টি অবগত করলে পুলিশ প্রাচীর বৃদ্ধি বন্ধ করে দেয় এবং বিষয়টি মানবিক দৃষ্টিকোন থেকে দেখে রাস্তা দেবার জন্য নির্দেশ দেয়। কিন্তু পুলিশের কথা উপেক্ষা করে তিনি আবারও প্রাচীর বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছে।

এবিষয়ে জানতে চাইলে প্রাচীর নির্মানকারি সাজদার বলেন, আমার জায়গায় আমি প্রাচীর দিয়েছি। কাউকে রাস্তার জন্য ব্যবহার করতে দিবো বলে আমি জমি ক্রয় করিনি । তিনি আরও বলেন, তাদের জমি আর আমার জমির মালিকানা দাগ খতিয়ান সম্পর্ণ ভিন্ন। সুতরাং তাকে রাস্তা দেবার কোন প্রশ্নই আসেনা। বরং তারা জোর পূর্বক আমার প্রাচীরের একটু অংশ ভেঙ্গে আমাকে ক্ষতিগ্রস্ত করেছে।

এবিষয়ে বাঘা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রয়েজুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে দেশ স্বাধীন করেছে। আর সেই স্বাধিন দেশে যদি মুক্তিযোদ্ধা পরিবারের চলাচলের রাস্তার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা।

মুক্তিযোদ্ধা পরিবারের সাথে এমন আচরণ অন্যায় এবং অমানবিক। তিনি অচিরেই এই অসহায় দম্পত্তির চলাচলের রাস্তা বের করে দেয়ার জন্য পৌর মেয়রসহ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রহমান বলেন, কারও বাড়ির সামনে প্রাচীর নির্মাণ করে চলাচল বন্ধ করার বিষয়টি অমানবিক। প্রাচীর নির্মাণ কারীকে বিষয়টি মানবিক দৃষ্টিকোন থেকে দেখে সমঝোতা করে রাস্তা দেবার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে বাঘা পৌর মেয়র রাজ্জাক বলেন, প্রাচীর অপসারনের জন্য প্রাচীর নির্মানকারীকে নোটিশ দেয়া হয়েছে। কিন্তু তিনি প্রাচীর অপসারন করেন নি। এ বিষয়ে শিঘ্রই ম্যাজিষ্ট্রেটের সরনাপর্ণ হয়ে পরবর্তি ব্যাবস্থা নেয়া হবে।

Continue Reading

Previous: রামেকে করোনা ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু
Next: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ার চিঠি পেলেন রাসিক মেয়র লিটন

Related Stories

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026
সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক সাইদুর রহমান স্মরণে রাজশাহী প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত

September 26, 2026
রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

September 26, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026

আরও খবর

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

September 26, 2026
বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় বাড়িতে চুরি: স্বর্ণের বালা উদ্ধার, গ্রেপ্তার ১

September 26, 2026
চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

চারঘাটে ৩৬০ বোতল মনোড্রিলসহ গ্রেপ্তার ১

September 26, 2026
রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছেঃ রাসিক প্রশাসক

September 26, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

568809
Users Today : 2902
This Month : 148180
This Year : 540245
Total Users : 568809
Views Today : 13622
Total views : 2074126

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.