রাজশাহীর আলোঃ-
আজ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ্য করা হয়, ‘বরাবর, এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সদস্য, সভাপতিম-লী, বাংলাদেশ আওয়ামী লীগ।
প্রিয় সহকর্মী, শুভেচ্ছা গ্রহণ করবেন। আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দিয়েছেন।
বিশ্বাস করি, আপনার শ্রম, মেধা, প্রজ্ঞা বাংলাদেশ আওয়ামী লীগ- এর কর্মকাণ্ডে নতুন গতিবেগ সঞ্চারিত করতে সহায়ক হবে।
বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতিম-লীর সদস্য মনোনীত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
