Skip to content
October 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে

নিউজডেস্ক December 4, 2021

সম্পাদকীয়ঃ সড়কে কোন শৃঙ্খলা নেই। ঘর থেকে বের হয়ে আবার যে ঘরে ফেরা যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। বেপরোয়া গতির বাস, ট্রাক বা অন্য কোনো গাড়ি যেকোনো সময় আপনাকে চাপা দিয়ে চলে যেতে পারে। কয়েক দিন আগে সিটি করপোরেশনের ময়লার গাড়ি নটর ডেম কলেজের এক শিক্ষার্থীকে চাপা দিলে তাঁর মৃত্যু হয়।

এর প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আবার রাস্তায় নামে। ছাত্রদের জন্য বাসভাড়া অর্ধেক ও নিরাপদ সড়কের দাবিতে চলা আন্দোলনের মধ্যেই রাজধানীর রামপুরায় আরেক শিক্ষার্থীকে চাপা দেয় অনাবিল পরিবহনের একটি বাস। প্রকাশিত খবর থেকে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে এসএসসি পরীক্ষার্থী মাঈন উদ্দিন দুর্জয় তার ভগ্নিপতির সঙ্গে রাস্তা পার হচ্ছিল।

এ সময় প্রতিযোগিতা করে চালানো বাসটি দুর্জয়, তার ভগ্নিপতি ও অন্য একজনকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দুর্জয় ঘটনাস্থলেই মারা যায়। অন্য দুজনকে হাসপাতালে নেওয়া হয়।

জনতা বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যান। ক্ষুব্ধ জনতা পরে সেই বাসটিসহ অন্তত আটটি বাসে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ী থেকে পালিয়ে যাওয়া চালক ও সহকারীকে গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মঙ্গলবারও শিক্ষার্থীরা কয়েকটি সড়ক অবরোধ করে রাখে। ফলে শহরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এটি বলার অপেক্ষা রাখে না যে, সড়কে যানবাহনচালকদের স্বেচ্ছাচারিতা ক্রমেই বাড়ছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, দুই বাসের রেষারেষি এবং পরস্পরকে আটকে রেখে যাত্রী তোলার চেষ্টা কিংবা প্রতিযোগিতা করে গাড়ি চালানো অনেক আগে থেকেই চলে আসছে। ফলে দুর্ঘটনার নামে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে।

এর আগে ২০১৮ সালে বিমানবন্দর সড়কে এভাবে দুই শিক্ষার্থী হত্যার পর ছাত্ররা রাস্তায় নেমে এসেছিল। রাজধানী কার্যত অচল হয়ে গিয়েছিল। তারপর তাড়াহুড়া করে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন করা হয়েছিল। আইনটির দুর্বলতা নিয়ে অনেক সমালোচনা আছে। কিন্তু আইনে যা আছে তারও সঠিক বাস্তবায়ন হচ্ছে না।

সড়কে নৈরাজ্যের কারণ হিসেবে যে বিষয়গুলোকে চিহ্নিত করা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি, বেপরোয়া গতি, চালকদের প্রশিক্ষণের অভাব, বৈধ লাইসেন্স না থাকা, নেশাগ্রস্ততা, অতিরিক্ত কাজের চাপ ইত্যাদি। এসব অনিয়ম রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকার চালকদের ডোপ টেস্টের ব্যবস্থা করতে হবে, এবং পাশাপাশি বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরও শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: বিজয়ের মাস ডিসেম্বর
Next: যুক্তরাজ্যে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নিতে বিবিসিসিআইকে অনুরোধ

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026
রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

September 30, 2026
বাগমারা তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে জলপাই গাছের চারা বিতরণ

বাগমারা তালপত্র ফাউন্ডেশনের উদ্যোগে জলপাই গাছের চারা বিতরণ

September 30, 2026
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

September 29, 2026
তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

তথ্য অধিকার আইনের কার্যকর প্রয়োগ ও অপতথ্য প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক

September 29, 2026
বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

September 29, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

September 30, 2026
মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্যের মতবিনিময়

September 30, 2026
হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, হাইকোর্টে মামলা চলমান, ভোট নিয়ে প্রশ্ন

September 30, 2026
রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীর বাকির মোড়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

September 30, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

594217
Users Today : 497
This Month : 497
This Year : 565653
Total Users : 594217
Views Today : 3150
Total views : 2185196

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.