Skip to content
September 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

নিউজডেস্ক December 9, 2021

আলো স্পোর্টস : ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ
ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষেও খুব আশাবাদী কোনো ভক্ত সমর্থক ছাড়া বাংলাদেশ ড্র করতে পারবে এমন কিছু ভাবার লোক পাওয়া যেতো নিশ্চিতভাবেই হাতে গোনা।

এমনকি পঞ্চম দিন চা বিরতির আগেই ম্যাচের লাগাম যথারীতি পাকিস্তানের হাতে। কিন্তু শেষ সেশনে মেহেদী হাসান মিরাজকে নিয়ে দারুণ এক জুটিতে ড্রয়ের দিকেই নিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান। তবে বাবর আজমের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট শিকারে ভাঙে জুটি, শেষ বিকেলে পরাজয়ের হতাশা সঙ্গী টাইগারদের।

বৃষ্টি, বৈরি আবহাওয়ায় ম্যাচের প্রথম ৩ দিনে ৬৩.২ ওভারের বেশি খেলা হয়নি। কিন্তু পরের দুইদিনেই ম্যাচ জেতার মতো উপলক্ষ তৈরি করে বসে সফরকারীরা। ব্যাটে-বলে কোণঠাসা করে তুলে নেয় ইনিংস ও ৮ রানের জয়। এই হারে বাংলাদেশ চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রেও এখনো পর্যন্ত আছেন জয় শূন্য।

দুই ইনিংসে পাকিস্তানি অফ স্পিনার সাজিদ খানের শিকার ১২ উইকেট। আর তাতে টি-টোয়েন্টি সিরিজের পর টেস্টেও ধবল ধোলাই হতে হলো বাংলাদেশকে। গতকাল বুধবার ৫ম দিন শেষ সেশনে ইনিংস হার এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিলো ৬৬ রান, হাতে ৪ উইকেট। সাকিব আল হাসান অপরাজিত ছিলেন ২৪ রানে।

চা বিরতির পর নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজকে নিয়ে ২৩.১ ওভার কাটিয়ে দেন সাকিব। ততক্ষণে জুটিতে রানও যোগ হয়ে যায় ৫১ রান। যেভাবে দুজনে ব্যাট করছিলেন তাতে দিনের বাকি সময় ও ওভারগুলো অনায়েসেই কাটিয়ে দেওয়া যাবে বলে মনে হচ্ছিলো। কিন্তু আন্তির্জাতিক ক্রিকেটে মঙ্গলবার প্রথমবার বল হাতে নেওয়া বাবর আজম গতকাল গুরুত্বপূর্ণ সময়েই বল হাতে নিয়ে ভাঙেন জুটি।

মিরাজকে (৭০ বলে ১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলে পথের কাটা সরান। এরপর আর ১০ ওভারও টিকেনি বাংলাদেশের ইনিংস। পৌনে তিন ঘন্টা ক্রিজে টিকে দলকে টেনে নেওয়া সাকিব ফেরেনে সাজিদ খানের বলে লাইন মিস করে বোল্ড হয়ে। ১৩০ বলে তার ব্যাটে ৯ চারে ৬৩ রান। সাকিব যখন ফেরেন তখনো ইনিংস হার এড়াতে প্রয়োজন ১৩ রান।

শেষ দুই উইকেটে ৫ রানের বেশি যোগ করতে পারেনি বাংলাদেশের লেজের ব্যাটাররা। ৩১ বল খেলা তাইজুল ইসলামে শেষ ভরসা করা হলেও সাজিদ খানের চতুর্থ শিকার হন এলবিডব্লিউ হয়ে। রিভিউ নিলেও বাঁচা যায়নি, ৮ রানের জয়ে ততক্ষণে বাঁধ ভাঙা উল্লাস পাকিস্তান শিবিরে। পাকিস্তানের ৪ উইকেটে ৩০০ রানের জবাবে বাংলাদেশ চতুর্থ দিন শেষ করেছিলো ৭ উইকেটে ৭৬ রান তুলে।

ফলো অন এড়াতে এড়াতে ভরসা ছিলেন ২৩ রানে অপরাজিত থাকা সাকিব। তবে গতকাল পাকিস্তানের ৬ ওভারের বেশি সময় লাগেনি সাকিব সহ বাংলাদেশের শেষ ৩ উইকেট তুলে নিতে। সাকিব থামেন ৩৩ রানে, বাংলাদেশ অলআউট ৮৭ রানে। সাজিদ খানের শিকার ৮ উইকেট। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করেও ২৫ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে কিছুটা আলোর রেখা দেখা যায়।

দুজনে ৪৭ রানের জুটি গড়ে লাঞ্চে যায়। মুশফিক ১৬ ও লিটন ২৭ রানে অপরাজিত ছিলো। লাঞ্চের পরও দুজনে সাবলীল ব্যাটিংই করছিলেন। কিন্তু ফিফটির দ্বারপ্রান্তে গিয়ে এলোমেলো লিটন দাস। সাজিদ খানের শর্ট বলকে পুল করে বাউন্ডারি হাঁকাতে চেয়েছেন। কিন্তু ব্যাটে-বলে সংযোগ না হয়ে ক্যাচে পরিণত হন ফাওয়াদ আলমের।

৮১ বলে থামেন ৪৫ রান করে। মুশফিকের সাথে ৭৩ রানের জুটির ইতি ঘটে। এরপর সাকিবকে নিয়ে মুশফিক প্রায় সেশনটা পার করে দিচ্ছিলেন। দুজনে ৪৯ রানের জুটিও গড়েন। কিন্তু শেষদিকে রান আউটে কাটা পড়ে নিজেই পথটা বন্ধ করে দেন মুশফিক। নুমান আলির বলে শর্ট মিড উইকেটে ঠেলে দেন সাকিব। তবে প্রান্ত বদল করতে গিয়ে বিপাকে মুশফিক।

ততক্ষণে স্টাম্প ভেঙে দেন উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ান। মুশফিক ড্রাইভ দিলেও তার ব্যাট পপিং ক্রিজে স্পর্শ না করে হাওয়ায় ভেসে ছিলো। যে কারণে টিভি আম্পায়ার অনেক পর্যবেক্ষণ করে শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্ত দেন। ১৩৬ বলে ৩ চারে মুশফিকের ব্যাটে ৪৮ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান ১ম ইনিংসে ৩০০/৪ (৯৮.৩ ওভারে ইনিংস ঘোষণা), আবিদ ৩৯, শফিক ২৫, আজহার ৫৬, বাবর ৭৬, ফাওয়াদ ৫০*, রিজওয়ান ৫৩*; তাইজুল ২৫-৬-৭৩-২, খালেদ ১৭.৩-৫-৪৯-১, এবাদত ২৩-৩-৮৮-১
বাংলাদেশ ১ম ইনিংসে ৮৭/১০ (৩২), সাদমান ৩, জয় ০, শান্ত ৩০, মুমিনুল ১, মুশফিক ৫, লিটন ৬, সাকিব ৩৩, মিরাজ ০, তাইজুল ০, খালেদ ০, এবাদত ০*; সাজিদ ১৫-৪-৪২-৮, আফ্রিদি ৪-৩-৩-১
বাংলাদেশ ফলো অনে পড়ে ২য় ইনিংসে ২০৫/১০ (৮৪.৪), সাদমান ২, জয় ৬, শান্ত ৬, মুমিনুল ৭, মুশফিক ৪৮, লিটন ৪৫, সাকিব ৬৩, মিরাজ ১৪, তাইজুল ৫, খালেদ ০, এবাদত ০*; আফ্রিদি ১৫-৫-৩১-২, হাসান ১১-৩-৩৭-২, সাজিদ ৩২.৪-৮-৮৬-৪, বাবর ২-১-১-১।
ফলাফলঃ পাকিস্তান ম্যাচে ইনিংস ও ৮ রানে জয়ী, ২-০ ব্যবধানে সিরিজ জয়ী
ম্যাচসেরাঃ সাজিদ খান (পাকিস্তান)
সিরিজসেরাঃ আবিদ আলি (পাকিস্তান)।

Continue Reading

Previous: গ্যাবায় বৃষ্টি বাগড়ার আগে অস্ট্রেলিয়ার দাপট
Next: বিজয়ের মাস ডিসেম্বর ৯

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

September 16, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026

আরও খবর

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

September 16, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

521032
Users Today : 3533
This Month : 100403
This Year : 492468
Total Users : 521032
Views Today : 11693
Total views : 1836761

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.