Skip to content
September 8, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে

নিউজডেস্ক December 12, 2021

সম্পাদকীয়ঃ দীর্ঘ বঞ্চনা, নির্যাতন ও শোষণের পর বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। বাংলাদেশ এ বছর বিজয়ের ৫০তম বর্ষ উদযাপন করছে। একই সঙ্গে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কেরও ৫০তম বছর উদযাপিত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে আসন্ন বিজয় দিবসে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উভয় দেশই এই সফরকে অত্যন্ত মর্যাদাপূর্ণ মনে করছে।

বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের তিন দিক ঘিরে দুই দেশের মধ্যে রয়েছে দীর্ঘতম স্থলসীমান্ত। রয়েছে সমুদ্রসীমা। তাই দুই দেশের মধ্যে সীমান্তসংক্রান্ত সমস্যাও কম নয়। এর মধ্যে সমুদ্রসীমা, ছিটমহলসহ ছোট-বড় অনেক সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রসচিব জানিয়েছেন, সীমান্তের বাকি সমস্যাগুলো সমাধানেও ভারতের জোরালো আগ্রহ রয়েছে।

একই সঙ্গে তিনি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ এবং নতুন প্রযুক্তি বিনিময়ে ভারতের আগ্রহের কথা তুলে ধরেছেন। এটি অনস্বীকার্য যে দুই দেশের মধ্যকার সম্পর্ক এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো ও আন্তরিক। আর তার ফলে দুই দেশই উপকৃত হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশই সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলেছে। ভারতের পররাষ্ট্রসচিবও সে কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন।

১৯৭১ সালে পাকিস্তান বাহিনী এ দেশে গণহত্যা চালিয়েছিল। এ দেশের এক কোটিরও বেশি মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। মুক্তিযোদ্ধারা পাকিস্তান বাহিনীকে প্রতিরোধে এগিয়ে এলে ভারত তাদের সর্বতোভাবে সহযোগিতা করেছিল।

যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় বাহিনীও মুক্তিযোদ্ধাদের সমর্থনে এগিয়ে এসেছিল। বাংলাদেশ ও ভারতের সেই যৌথ বাহিনীর সামনে টিকতে না পেরে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল।

সেই যুদ্ধে ভারতেরও কয়েক হাজার সেনা হতাহত হয়েছিলেন। তাই এই দিবসটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ এবং ভারতেও দিবসটি যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালিত হয়।

ভারতের পররাষ্ট্রসচিব জানান, ভারত এ বছর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের মিশনগুলোতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করবে।

এটি স্পষ্ট যে, প্রতিবেশী দুটি দেশের সম্পর্ক যত বেশি ঘনিষ্ঠ, আন্তরিক ও সহযোগিতামূলক হবে, দুটি দেশই তত বেশি উপকৃত হবে। তাই সম্পর্কের বাধা হিসেবে এখনো যে সমস্যাগুলো অমীমাংসিত অবস্থায় রয়েছে, আলোচনার মাধ্যমে দ্রুত সেগুলোর সমাধান করা হবে এটাই প্রত্যাশা।

দীর্ঘ বঞ্চনা, নির্যাতন ও শোষণের পর বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করে। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। বাংলাদেশ এ বছর বিজয়ের ৫০তম বর্ষ উদযাপন করছে। একই সঙ্গে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কেরও ৫০তম বছর উদযাপিত হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে আসন্ন বিজয় দিবসে বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উভয় দেশই এই সফরকে অত্যন্ত মর্যাদাপূর্ণ মনে করছে।

বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের তিন দিক ঘিরে দুই দেশের মধ্যে রয়েছে দীর্ঘতম স্থলসীমান্ত। রয়েছে সমুদ্রসীমা। তাই দুই দেশের মধ্যে সীমান্তসংক্রান্ত সমস্যাও কম নয়।

এর মধ্যে সমুদ্রসীমা, ছিটমহলসহ ছোট-বড় অনেক সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রসচিব জানিয়েছেন, সীমান্তের বাকি সমস্যাগুলো সমাধানেও ভারতের জোরালো আগ্রহ রয়েছে।

একই সঙ্গে তিনি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ এবং নতুন প্রযুক্তি বিনিময়ে ভারতের আগ্রহের কথা তুলে ধরেছেন। এটি অনস্বীকার্য যে দুই দেশের মধ্যকার সম্পর্ক এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো ও আন্তরিক। আর তার ফলে দুই দেশই উপকৃত হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুই দেশই সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে চলেছে। ভারতের পররাষ্ট্রসচিবও সে কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন।

১৯৭১ সালে পাকিস্তান বাহিনী এ দেশে গণহত্যা চালিয়েছিল। এ দেশের এক কোটিরও বেশি মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। মুক্তিযোদ্ধারা পাকিস্তান বাহিনীকে প্রতিরোধে এগিয়ে এলে ভারত তাদের সর্বতোভাবে সহযোগিতা করেছিল। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় বাহিনীও মুক্তিযোদ্ধাদের সমর্থনে এগিয়ে এসেছিল।

বাংলাদেশ ও ভারতের সেই যৌথ বাহিনীর সামনে টিকতে না পেরে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। সেই যুদ্ধে ভারতেরও কয়েক হাজার সেনা হতাহত হয়েছিলেন। তাই এই দিবসটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ এবং ভারতেও দিবসটি যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালিত হয়।

ভারতের পররাষ্ট্রসচিব জানান, ভারত এ বছর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তাদের মিশনগুলোতে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন করবে।

এটি স্পষ্ট যে, প্রতিবেশী দুটি দেশের সম্পর্ক যত বেশি ঘনিষ্ঠ, আন্তরিক ও সহযোগিতামূলক হবে, দুটি দেশই তত বেশি উপকৃত হবে। তাই সম্পর্কের বাধা হিসেবে এখনো যে সমস্যাগুলো অমীমাংসিত অবস্থায় রয়েছে, আলোচনার মাধ্যমে দ্রুত সেগুলোর সমাধান করা হবে এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: ক্রিকেট বোর্ডে মাশরাফিকে স্বাগত জানাবেন পাপন
Next: শিক্ষার মানের অবনমন ঠেকাতে হবে

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026
বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

September 8, 2026
স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

September 8, 2026
সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

September 8, 2026
-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

September 8, 2026

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

465905
Users Today : 1713
This Month : 45276
This Year : 437341
Total Users : 465905
Views Today : 4927
Total views : 1661611

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.