Skip to content
September 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদার প্রতীক: শিক্ষামন্ত্রী

নিউজডেস্ক June 26, 2022

আলো ডেস্ক: পদ্মা সেতু আমাদের সাহস, সক্ষমতা, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার প্রতীক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদদের প্রতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন স্বাধীন বাংলাদেশ।

আজকে প্রধানমন্ত্রী দিলেন পদ্মা সেতু। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন এবং মুক্তি পাবার পথও দেখিয়েছিলেন। কিন্তু একাত্তরের ঘাতক দল বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলো। পরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফিরে এসেছিলেন। শুরু করেছিলেন তাঁর নিরন্তর সংগ্রাম। গত ৪১টি বছর ধরে ক্রমাগত তিনি সংগ্রাম করে চলেছিলেন পিতার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যে। পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তিনি বাঙালি জাতিকে আরও নতুন অনেক স্বপ্ন দেখাচ্ছেন।

যে স্বপ্নই যখন দেখিয়েছেন পিতার মত সে স্বপ্ন বাস্তবায়ন করতে যা যা দরকার তা করেছেন। তাঁরই নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয় ও ডিজিটাল বাংলাদেশ। আর তার জন্যেই চাঁদপুরে বসে পদ্মা পাড়ের প্রতিটি ঘটনা আমরা উপভোগ করতে পেরেছি। দীপু মনি বলেন, আজকে সেতুমন্ত্রী বলেছেন শেখ হাসিনার কাছে যতবার পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা সেতু’ হিসেবে প্রস্তাব গিয়েছে, তিনি ততবারই তা প্রত্যাখান করেছেন। তিনি তাঁর নাম এ বিশাল অর্জনের সঙ্গে যুক্ত করতে চাননি। পদ্মা সেতু আমরা বলছি বিজয়ের প্রতীক, অপমানের প্রতিশোধ, আমাদের সাহস, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার প্রতীক। আর এ সবকিছুর প্রতীক তো একজন, তিনি শেখ হাসিনা। জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মশিউর রহমান।

তিনি বলেন, শুনেছি পদ্মায় চর জাগে। আজ পদ্মায় বাংলাদেশের আত্মবিশ্বাস জেগেছে। পদ্মা বাংলাদেশের দক্ষতা ও সৃজনশীলতাগামী চ্যালেঞ্জ জেগেছে। অনেকে অনেক কিছু দিয়ে পদ্মাকে ব্যাখ্যা করে। কিন্তু আমার কাছে মনে হয় এই যে সেতু হয়েছে তা আর কিছু না, তা বঙ্গবন্ধুর কন্যার শোককে শক্তিতে পরিণত করার একটা বড় স্তম্ভ। সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, মেয়র মো. জিল্লুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।

আলোচনা সভার আগে প্রধান অতিথি শিক্ষামন্ত্রীসহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এর আগে সকাল ৯টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতারা ও সর্বস্তরের মানুষ একত্র হন। সকাল সোয়া ৯টায় ওই মাঠ থেকে একে একে শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, মিশন রোড ও স্টেডিয়াম রোড হয়ে স্টেডিয়ামের আভ্যন্তরে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে সবাই আসন নেন।

শোভাযাত্রায় নেতৃত্বে দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালসহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: পদ্মা সেতুতে ১৬ হাজার ৪০০ টাকা টোল দিলেন প্রধানমন্ত্রী
Next: পদ্মা সেতু দেখে উচ্ছাসিত বিদেশি কূটনীতিকরা

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026
রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

September 20, 2026
রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

September 20, 2026
রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

September 20, 2026
বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

September 20, 2026

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

538144
Users Today : 1854
This Month : 117515
This Year : 509580
Total Users : 538144
Views Today : 6913
Total views : 1909301

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.