Skip to content
September 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

পদ্মা সেতু দেখে উচ্ছাসিত বিদেশি কূটনীতিকরা

নিউজডেস্ক June 26, 2022

আলো ডেস্ক: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় সেতুটি দেখে উচ্ছাস ও আনন্দ প্রকাশ করেছেন বিদেশি কূটনীতিকরা। এই সেতু বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে বলে তারা অভিমত প্রকাশ করেছেন। গতকাল শনিবার পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনের ৫০ জনেরও বেশি ক‚টনীতিক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ভারত, রাশিয়া, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে পদ্মা সেতু পরিদর্শন করেন। ঢাকায় নিযুক্ত রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স একেতেরিনা সেমেনোভা বলেন, পদ্মা সেতুর শুভ উদ্বোধনে উপস্থিত থাকতে পেরে আমি সৌভাগ্যবান। বাংলাদেশি বন্ধুদের আন্তরিক অভিনন্দন! সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড পদ্মা সেতু পার হয়ে টুইটারে লেখেন, অভিনন্দন বাংলাদেশ! আজ আমরা প্রথম বার পদ্মা সেতু পার হলাম। ৬ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই সেতু এই দেশ ও অঞ্চলে আরও সংযোগ, অন্তর্ভুক্তি ও উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যানে ভান লিউইন পদ্মা সেতু দেখার পর টুইটারে প্রতিক্রিয়ায় বলেন, এই অসাধারণ কাজটি সম্পন্ন করার জন্য বাংলাদেশকে অভিনন্দন! বাংলাদেশের জন্য সত্যিই একটি মহান এবং ঐতিহাসিক দিন! ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জি মিং পদ্মা সেতু পরিদর্শনের পর উচ্ছাস প্রকাশ করে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে তিনি পদ্মা সেতু নির্মাণে যুক্ত চীনা প্রকৌশলীদের সাথে সেতু ঘুরে দেখেন। জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি উচ্ছাস প্রকাশ করে বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ এখন উন্নয়নের একটি নতুন যুগে যাত্রা শুরু করলো।

ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল টুইটারে এক প্রতিক্রিয়ায় জানান, পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছি। এই সেতু বাংলাদেশের অর্থনৈতিক ও মানুষের সংযোগের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই বিস্ময়কর সেতু এ দেশের মানুষের দুর্দান্ত অর্জন। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ হাশিম পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

এক বার্তায় তিনি বলেন, মালয়েশিয়া গর্বের সাথে উল্লেখ করছে, বাংলাদেশ সরকার মালয়েশিয়াকে এমন একটি দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেখান থেকে পদ্মা সেতু নির্মাণে বিদেশি বিশেষজ্ঞরা নিযুক্ত ছিলেন। গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর উদ্বোধন করেন।

পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অপরাপর অংশের সংযোগ, যোগাযোগ স্থাপন হলো। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া থেকে জাজিরা দুই প্রান্তেই আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের।

Continue Reading

Previous: পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদার প্রতীক: শিক্ষামন্ত্রী
Next: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 18, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 18, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 18, 2026
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026

আরও খবর

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 18, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 18, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

532105
Users Today : 840
This Month : 111476
This Year : 503541
Total Users : 532105
Views Today : 3292
Total views : 1890080

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.