Skip to content
September 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

১৪তম নিবন্ধনের ৪৮৩ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

নিউজডেস্ক June 29, 2022

আলো ডেস্ক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধনধারী ৪৮৩ জনকে বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করতে রায় দিয়েছেন হাইকোর্ট। এনটিআরসির চেয়ারম্যান ও শিক্ষাসচিবকে দ্রুত সময়ের মধ্যে এ রায় বাস্তবায়ন করতে বলা হয়েছে। এনটিআরসিএর ১৪তম নিবন্ধনধারীদের নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের চ‚ড়ান্ত শুনানি শেষে গতকাল বুধবার হাইকোর্টের বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট এম মনিরুজ্জামান আসাদ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম মনিরুজ্জামান আসাদ ও অ্যাডভোকেট ফারুক হোসেন। এর আগে ২০২১ সালের ৬ জুন এনটিআরসিএর ১৪তম নিবন্ধনধারীদের (৪৮৩ জনকে) নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছিল।

এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি নিয়ে (৬ জুন) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে ১৪তম নিবন্ধনধারী মো. জাকির হোসেনসহ ১৮০ জন এ রিটটি দায়ের করেন। আদালতে ওইদিন রিটের পক্ষে শুনানি করে আইনজীবীরা বলেছিলেন, আপিল বিভাগের একটি রায়ের আলোকে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পেতে পৃথক পৃথক তিনটি রিট আবেদন করেছিলাম।

শুনানি শেষে আদালত রুল জারি করেন। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকঅধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), এনটিআরসিএর চেয়ারম্যানসহ মোট সাতজনকে বিবাদী করা হয়েছে। রিট আবেদন থেকে জানা যায়, এনটিআরসিএর ১৩তম নিবন্ধনে উত্তীর্ণ হন ১৭ হাজার ২৫৪ জন চাকরিপ্রার্থী।

তাদের মধ্যে ২ হাজার ২০৭ জনকে নিয়োগ দিতে আপিল বিভাগের আদেশ বাস্তবায়ন করে এনটিআরসিএ। সেই রায়ের আলোকে নিয়োগ পেতে সারাদেশের ১৪তম নিবন্ধনধারী একটিতে ১৮০ জন ও অপরটিতে ২০২ জন এবং ২০১জন প্রার্থী আরও একটি রিট আবেদনটি দায়ের করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন। ওই রিটে ও রুলের বিষয়ে চ‚ড়ান্ত শুনানি শেষে গতকাল বুধবার রায় ঘোষণা করা হলো।

Continue Reading

Previous: নির্দলীয় সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: টুকু
Next: ছড়িয়ে পড়ছে মাদক যেকোনো মূল্যে বন্ধ করতে হবে

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026
বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

September 8, 2026
স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

September 8, 2026
সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

September 8, 2026
-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

September 8, 2026

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

475967
Users Today : 5356
This Month : 55338
This Year : 447403
Total Users : 475967
Views Today : 12372
Total views : 1685245

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.