Skip to content
September 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ছড়িয়ে পড়ছে মাদক যেকোনো মূল্যে বন্ধ করতে হবে

নিউজডেস্ক July 4, 2022

সম্পাদকীয়: ভয়ংকর মাদক ইয়াবার বিস্তার শুধু শহরাঞ্চলে সীমাবদ্ধ নেই, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। পাচার হয়ে আসছে ক্রিস্টাল ম্যাথ, আইস, খাতসহ নতুন নতুন মাদক। বিভিন্ন সময় দেশে হেরোইন, কোকেনের অনেক বড় চালানও ধরা পড়েছে। থেমে নেই পুরনো মাদকের ছড়িয়ে পড়া। প্রায়ই মণে মণে গাঁজা উদ্ধার হচ্ছে। চরস, এলএসডি বা পুরনো অন্যান্য মাদক তো আছেই।

প্রকাশিত খবরে জানা যায়, অতি সম্প্রতি রাজধানীর পল্টন ও বনশ্রী এলাকা থেকে তিন কেজি আফিমসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা তিন কেজি আফিমের আনুমানিক বাজারমূল্য পৌনে তিন কোটি টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তথ্য অনুযায়ী মাঝেমধ্যে আফিমের চালান ধরা পড়লেও গত ১০-১২ বছরের মধ্যে একসঙ্গে এত আফিম আর উদ্ধার হয়নি। তার অর্থ নতুন-পুরনো উভয় ধরনের মাদক দেশে দেদার প্রবেশ করছে। বাংলাদেশে সাধারণত দুভাবে মাদক প্রবেশ করে।

একটি হচ্ছে, মাদক পাচারের আন্তর্জাতিক রুটের অংশ হিসেবে বাংলাদেশে প্রবেশ করা এবং পরে এখান থেকে অন্য কোনো দেশে পাচার হওয়া। আর দ্বিতীয়টি হচ্ছে, স্থানীয় মাদকাসক্তদের চাহিদা মেটাতে মাদক পাচার হয়ে আসা। ধারণা করা হচ্ছে, আফিমের এই বড় চালানটি আন্তর্জাতিক রুটে পাচারের অংশ। কিন্তু ডিএনসি এখনো সে তথ্য নিশ্চিত করেনি। তারা আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে। তাদের মতে, বাংলাদেশে আফিম আসে মূলত আফগানিস্তান থেকে। ওষুধের কাঁচামাল হিসেবেও আফিম আনা হয়।

উদ্ধার করা আফিমের চালানটি ভারত থেকে ফেনী সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছিল। আরো জিজ্ঞাসাবাদের মাধ্যমেই জানা যাবে আফিমের উৎস ও গন্তব্য কোথায় ছিল। সাধারণত আন্তর্জাতিক মাদক কারবারিরা চোরাচালানের জন্য সেসব দেশকেই বেছে নেয়, যেখানে মাদক নিয়ন্ত্রণে বড় ধরনের দুর্বলতা রয়েছে। তারা নিয়ন্ত্রক সংস্থাগুলোর অসৎ সদস্যদের কিনে নেওয়ার চেষ্টা করে।

তারপর দেশীয় কারবারিদের নিয়ে সিন্ডিকেট গড়ে তোলে। বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে মাদকের অনুপ্রবেশ ও বিস্তার ক্রমান্বয়ে বাড়ছে। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে সীমান্তে সঠিক নজরদারির অভাব, নিয়ন্ত্রক সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর নানা ধরনের দুর্বলতা, দুর্নীতি এবং এসব সংস্থার কিছু সদস্যের অনৈতিক সম্পৃক্ততা, বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা, আইনের অস্পষ্টতা ইত্যাদি।

বিশেষজ্ঞরা মনে করেন, মাদক কারবার এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে দক্ষিণ আমেরিকার দুর্র্ধষ ড্রাগ কার্টেলগুলোর মতো কার্টেল বাংলাদেশেও গড়ে উঠতে পারে। তখন এদের নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়বে। মাদক শুধু তরুণসমাজকে ধ্বংস করে না, দেশকেও ধ্বংসের পথে নিয়ে যায়। বাংলাদেশে উন্নয়নের যে ধারাবাহিকতা তৈরি হতে যাচ্ছে, মাদক নিয়ন্ত্রণ করা না গেলে সেই ধারাবাহিকতাও ক্ষুণ্ণ হতে পারে। আমরা আশা করি, মাদক নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।

Continue Reading

Previous: ১৪তম নিবন্ধনের ৪৮৩ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
Next: মান্দায় ছুরিকাঘাতে শিক্ষক আহত, আটক-৫

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026
বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

September 8, 2026
স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

September 8, 2026
সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

September 8, 2026
-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

September 8, 2026

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

475873
Users Today : 5262
This Month : 55244
This Year : 447309
Total Users : 475873
Views Today : 11946
Total views : 1684819

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.