স্টাফ রিপোর্টার-
গতকাল শুক্রবার নওদাপাড়া টার্মিনালের পাশে আওয়ামী লীগ নেতা সারোয়ারের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পূর্ব সারোয়ার হোসেন।
শোক দিবস উপলক্ষে নওদাপাড়া টার্মিনাল এর পাশে নিজ কার্যালয়ে খাদ্য বিতরণ ও রক্তদান কর্মসূচী পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দোয়া করা হয়। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিকলীগ, যুবলীগসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
