স্টাফ রিপোর্টার:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬নং মাটিকাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিশিষ্ট সমাজসেবক ও আ’লীগ ত্যাগী কর্মী সোহেল রানা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল সংশ্লিষ্ট ইউনিয়ন এলাকায় প্রায় ২ হাজার ভোটারের উপস্থিতির সমর্থন নিয়ে নির্বাচনী প্রার্থীর নিয়ম শৃঙ্খলা মেনে উৎসব মুখর পরিবেশে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ সোহেল রানা (৩২) মনোনয়ন পত্র জমা দেন। তিনি আ’লীগ ত্যাগী কর্মী থাকা সত্ত্বেও দলীয়ভাবে মনোনয়ন না পাওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, দল যাকে ভালো মনে করেছে তাকে মনোনয়ন দিয়েছে এ বিষয়ে আমার তেমন কিছু বলার নেই। তবে দলমত নির্বিশেষে মাটিকাটা ইউপির ভোটাররা আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান করবে ইন-শা-আল্লাহ্ আর তাদের সমর্থন নিয়েই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আজ মনোনয়ন জমা দিলাম। চেয়ারম্যান পদে বিজয় হলে আপনার ইউপি এলাকা কেমন দেখতে বা রাখতে চান এ বিষয়ে প্রশ্ন রাখলে তিনি বলেন প্রথমত এলাকায় মাদক মুক্ত দেখতে চাই। আর সকল মানুষের ভালোবাসা নিয়ে ৬নং মাটিকাটা ইউপিটাকে সুন্দর পরিবেশে সাজিয়ে দৃষ্টান্ত স্থাপন সৃষ্টি করবো ইন-শা-আল্লাহ আল্লাহর রহমতে।
