Skip to content
September 8, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

অবৈধ কুরিয়ার সার্ভিস কোম্পানির বিরুদ্ধে কঠোর হচ্ছে ডাক বিভাগ

নিউজডেস্ক October 30, 2022

আলো ডেস্কঃ দেশে কার্যক্রম চালানো অবৈধ কুরিয়ার সার্ভিস কোম্পানির বিরুদ্ধে কঠোর হচ্ছে ডাক বিভাগ। সরকারের লাইসেন্সিং অথরিটির হিসাবে বর্তমানে দেশে দেশি এবং বিদেশি  মোট ২১৩টি কুরিয়ার সার্ভিস রয়েছে। তার মধ্যে ৯৫টি দেশি এবং ৮৮টি বিদেশি প্রতিষ্ঠান। বাকি ৩০টি প্রতিষ্ঠানকে অন বোর্ড কুরিয়ার সার্ভিস বলা হয়। যারা স্থলবন্দরগুলোতে কাজ করে। কিন্তু তার বাইরে দেশি-বিদেশী এমন কিছু কোম্পানিও কার্যক্রম চালাচ্ছে যাদের নিবন্ধন নেই এবং তাদের ওপর কোনো নিয়ন্ত্রণও নেই। অথচ বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবসা করতে হলে মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান লাইসেন্সিং কর্তৃপক্ষ থেকে অনুমোদন নেয়া বাধ্যতামূলক। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ডাক বিভাগ অবৈধ প্রতিষ্ঠানগুলোকে খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, অত্যাবশ্যকীয় সেবা কুরিয়ার সার্ভিস খাতে পণ্য আনা-নেয়ার ক্ষেত্রে নানা অরাজকতা চলছে। অথচ কুরিয়ার সার্ভিস কার্যক্রম পরিচালনা করার জন্য সরকারের একটি লাইসেন্সিং অথরিটি রয়েছে। কিন্তু অসাধু কোম্পানিগুলো লাইসেন্সিং অথরিটিকে পাশ কাটিয়ে ব্যবসা পরিচালনা করছে। ওসব কোম্পানি জরুরি ডকুমেন্টসহ নানা ধরনের অত্যাবশ্যকীয় পণ্যের সঙ্গে নিষিদ্ধ জিনিস যেমন মাদক ও অন্যান্য পণ্যও পরিবহন করছে। কোনো নিয়ন্ত্রণ না থাকায় ওসব প্রতিষ্ঠান দিন দিন তাদের কাজের পরিধি বাড়িয়ে চলেছে। ডাক বিভাগ এখন অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলো খুঁজে বের করার দায়িত্ব নিয়েছে। ইতোমধ্যে তালিকা প্রণয়নের কাজও শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে,

সূত্র জানায়, সেবা খাতে বিনিয়োগের জন্য অন্যান্য উপখাতের সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে তা নেই। বিশেষ করে কুরিয়ার সার্ভিসে বিদেশি এবং দেশি বিনিয়োগের অনুপাত কত হবে তা এখনো ঠিক করা হয়নি। ফ্রেইট ফরোয়ার্ডিং, শিপিং এজেন্সি, বিদেশি এয়ারলাইনস এজেন্সি এবং কাস্টমস এজেন্ট ব্যবসার ক্ষেত্রে কিছু বিধিমালা ইতোমধ্যেই সরকার করেছে। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ অনুযায়ী শিপিং ও কাস্টমস এজেন্ট ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ শতাংশ বিদেশি বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিদেশি এয়ারলাইনসগুলোতে শতভাগ দেশীয় মালিকানাধীন জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ দেয়া বাধ্যতামূলক করেছে। ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্টস (লাইসেন্সিং ও কার্য পরিচালনা) বিধিমালা-২০০৮ অনুযায়ী ফ্রেইট ফরোয়ার্ডিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ শতাংশ বিদেশি মালিকানার বিধান রেখে দেশীয় মালিকানাকে প্রাধান্য দেয়া হয়েছে। কিন্তু কুরিয়ার সার্ভিস ব্যবসাটি একটি সেবা খাত হলেও বিদেশি বিনিয়োগের কোন সীমা-পরিসীমা না থাকায় খাতটি অনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠেছে। ফলে বিশ্বখ্যাত কোম্পানি উবার, পাঠাও এবং লালামোভ-এর মতো বিদেশি প্রতিষ্ঠানগুলো অনুমোদন না নিয়েই এদেশে কুরিয়ার ব্যবসা পরিচালনা করছে।

সূত্র আরো জানায়, কুরিয়ার সার্ভিস সেবা খাত হওয়ায় সেখানে বিদেশি বিনিয়োগ একেবারে নামমাত্র। ওই খাতে বিদেশিরা নামমাত্র বিনিয়োগে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশের বাইরে নিয়ে যাচ্ছে। বিপরীতে দেশীয় উদ্যোক্তারা কুরিয়ার খাতে বড় বিনিয়োগ করেও প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। দেশীয় উদ্যোক্তাদের মতে, বাংলাদেশের অবকাঠামোগত বড় বড় উন্নয়ন প্রকল্পে বিদেশি বিনিয়োগের প্রয়োজন হলেও সেবা খাতগুলোতে বিদেশি বিনিয়োগের প্রয়োজন নেই।

এদিকে এ প্রসঙ্গে মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মো. মহিউদ্দিন জানান, ডাক বিভাগ অবৈধ কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের তালিকা তৈরি করছে। ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়েছে। অবৈধ কুরিয়ার সার্ভিসের সেবাগ্রহণ যাতে না করে তা সারা দেশের মানুষকে মোবাইল এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে। মেইলিং আপারেটর ও কুরিয়ার সার্ভিস উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন-২০২২-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। আইনটির বিষয়ে মতামত দিতে ওয়েবসাইটে এবং গণমাধ্যমে দেয়া হয়েছে। আইন প্রণয়ন হলে ওই আলোকে বিধিমালা প্রণয়ন করা হবে। সেখানে বিদেশি বিনিয়োগসহ অন্যান্য বিষয়াদি উল্লেখ থাকবে। তবে আইন ও বিধিমালা প্রণয়নে সময় লাগবে।

Continue Reading

Previous: দ্রুত বাড়ছে ক্যান্সার রোগীর সংখ্যা, চিকিৎসার মান উন্নয়নে পরিকল্পনা নিতে হবে
Next: বিএনপি নেতাকর্মীকে বহনের অভিযোগে গাইবান্ধায় অ্যাম্বুলেন্স চালককে অব্যাহতি

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026
বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

September 8, 2026
স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

September 8, 2026
সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

September 8, 2026
-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

September 8, 2026

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

467940
Users Today : 3748
This Month : 47311
This Year : 439376
Total Users : 467940
Views Today : 9878
Total views : 1666562

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.