Skip to content
June 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

উন্মুক্ত হলো দর্শনা-গেদে চেকপোস্ট

নিউজডেস্ক March 5, 2023

আলো ডেস্ক: দীর্ঘদিন বন্ধের পর সব বয়সী বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলো চুয়াডাঙ্গার দর্শনা-গেদে ইমিগ্রেশন চেকপোস্ট। এখন থেকে আন্তর্জাতিক এ পথ দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করবে ভারতীয় হাইকমিশন। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত আসা একটি চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তবে রোববার থেকে রাজশাহীতে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনের কেন্দ্র (আইভিএসি) এবার সব শ্রেণির যাত্রীদের জন্য ‘রোড বাই গেদে’ ভিসা ইস্যু করবে। সেই ভিসা নিয়ে যাত্রীরা দর্শনা-গেদে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতে যাতায়াত করতে পারবেন। এ অঞ্চলের প্রায় ১৫ জেলার যাত্রীদের যশোরের বেনাপোল দিয়ে ভারতে যেতে হতো। এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে পাসপোর্টযাত্রীদের।

এবার সেই সমস্যার সমাধান হলো। দর্শনা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনার কারণে ২০২০ সালের ২৬ মার্চ বন্ধ হয়ে যায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টের কার্যক্রম। ২০২১ সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে কেবল মেডিকেল ও বিজনেস ভিসায় দর্শনা চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রীদের যাতায়াত করার অনুমতি দেওয়া হয়। পরবর্তীকালে ২০২১ সালে ৫ ডিসেম্বর তাও বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে প্রায় তিন বছর এ পথ দিয়ে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে পারেননি।

দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আবু নাঈম বলেন, সব ধরনের ভিসা জয়নগর-গেদে চেকপোস্টে দেওয়া হবে বলে ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে। তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশের দর্শনার বিপরীত পাশে ভারতের গেদে ইমিগ্রেশন বিভাগে সে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত সংক্রান্ত একটি দাপ্তরিক চিঠি তারা পেয়েছেন।

সেখান থেকে সেই চিঠির কপি দর্শনা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে। যার ফলে আমরা নিশ্চিত হয়েছি। করোনার কারণে ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা-গেদে স্থলপথে সব ধরনের যাত্রী চলাচল স্থগিত করা হয়। সেসময় ভারতে বেশকিছু বাংলাদেশি নাগরিক আটকে পড়েন। পরে বিশেষ উদ্যোগে আটকে পড়া নাগরিকরা দেশে ফিরে আসেন।

এরপর থেকেই বন্ধ হয়ে যায় যাত্রী যাতায়াত। পরে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে মেডিকেল ও বিজনেস ভিসাধারী যাত্রীদের চলাচল শুরু হলেও একই বছরের ৫ ডিসেম্বর তা বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া গত বছরের ২৯ মে দর্শনা-গেদে রেলপথে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু হলেও স্থলপথে কার্যক্রম বন্ধ থাকে। যার কারণে স্থলপথের যাত্রীদের দুর্ভোগ থেকেই যায়।

তবে করোনার সার্বিক পরিস্থিতির ভালো হলে গত বছরের শুরু থেকে ভারতীয় পাসপোর্টযাত্রীরা স্বাভাবিকভাবে এ স্থলপথ দিয়ে আসা-যাওয়া করলেও বাংলাদেশ থেকে শুধু জ্যেষ্ঠ নাগরিক ও দীর্ঘমেয়াদি ভিসাধারীরা এই সুবিধা পেতেন। বাকিদের জন্য তা এতদিন বন্ধ ছিল, যা ভিসাপ্রাপ্তির পর থেকে আবার শুরু হবে।

Continue Reading

Previous: ১১ মার্চ সব মহানগর ও জেলায় মানববন্ধন করবে বিএনপি ও সমমনা জোট
Next: প্রধান বিচারপতির বিশেষ উদ্যোগে বেড়েছে মামলা নিষ্পত্তির হার

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.