Skip to content
September 10, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

ক্ষমতাসীনদের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ: টুকু

নিউজডেস্ক March 25, 2023

আলো ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। তিনি বলেন, এই অবৈধ ফ্যাসিস্ট সরকার জনগণের কথা ভাবে না। সরকার দেশে একদলীয় শাসন কায়েম করেছে। মানুষের কথা বলার কোনো অধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। দুর্নীতিতে এই সরকার শীর্ষে।

তারা জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাঁচার করছে। শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় যুবদল আয়োজিত এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন। যুবদল সভাপতি বলেন, এ সরকারের কাছ থেকে দেশকে বাঁচাতে হলে জনগণকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নামতে হবে। কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত করতে হবে।

সরকার পরিবর্তন ছাড়া দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব না। সরকার পরিবর্তনে আগামীতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এই অবৈধ সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে সরকারকে বিদায় করতে হবে। এজন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে সবাইকে একত্র হয়ে সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে।

আন্দোলনের মধ্য দিয়েই সরকারকে বিদায় করতে হবে। যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভপতি রুহুল আমিন আকিল, মাহবুব হাসান পিংকু, গোলাম মোস্তফা সাগর, নুরুজ্জামান লিটন, ইমাম হোসেন, হারুনুর রশীদ শিশির, যুগ্ম সম্পাদক শাহ আলম চৌধুরী, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল ও যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন প্রমুখ।

Continue Reading

Previous: আরও কমেছে ব্রয়লার মুরগির দাম
Next: কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026
বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

বাঘায় গরু চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

September 8, 2026
স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

September 8, 2026
সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

সরকারি চাকরি জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ: উম্মে হাবিবা ফারজানা

September 8, 2026
-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

-গোদাগাড়ীতে ইউপি কার্যালয়ের সামনে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

September 8, 2026

আরও খবর

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সচেতন হতে হবে: -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

September 8, 2026
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ-২০২৬ অনুষ্ঠিত

September 8, 2026
আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

আরএমপি পুলিশ কমিশনারের সঙ্গে র‌্যাব-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

September 8, 2026
রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী’তে জনগণের কাছে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার এমপি মিলনের

September 8, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

476334
Users Today : 180
This Month : 55705
This Year : 447770
Total Users : 476334
Views Today : 751
Total views : 1687056

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.