Skip to content
September 16, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

পোশাক কারখানায় অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে বিজিএমইএর ৭ নির্দেশনা

নিউজডেস্ক March 29, 2023

আলো ডেস্কঃ আসন্ন গ্রীষ্ম মৌসুমে অগ্নিকাণ্ডের দুর্ঘটনার আশঙ্কা করে পোশাক কারখানার মালিকদের সতর্ক থাকার পাশাপাশি সাতটি নির্দেশনা দিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। মঙ্গলবার সংগঠনটির সভাপতি ফারুক হাসান স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে। বিজিএমইএ-র সদস্যদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গ্রীষ্ম মৌসুম শুরু হয়েছে।

এ সময় আবহাওয়ার উষ্ণতা বৃদ্ধি ও অন্যান্য কারণে বিস্ফোরণ ও অগ্নিদুর্ঘটনা বৃদ্ধি পায়। অধিকাংশ ক্ষেত্রেই বৈদ্যুতিক গোলযোগ থেকে এ দুর্ঘটনা বেশি ঘটে থাকে। বিশেষ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট গ্রীষ্ম মৌসুমে অগ্নিদুর্ঘটনার অন্যতম কারণ। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, কারখানার সাব স্টেশন, জেনারেটর, মেইন সুইচ বোর্ড, প্যানেল বোর্ড, ডিস্ট্রিবিউশন বোর্ড, বিভিন্ন বৈদ্যুতিক মেশিনারিজ ও যন্ত্রাংশ অতিরিক্ত উত্তপ্ত হয়ে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটতে পারে। পাশাপাশি ঝড় ও বৃষ্টির বৈদ্যুতিক তারের লুজ হলে সেখানে পানি লেগে স্পার্ক করে আগুন লেগে যেতে পারে।

নির্দেশনায় বলা হয়, কারখানায় বৈদ্যুতিক দুর্ঘটনার বিষয়ে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হলে বৈদ্যুতিক বিস্ফোরণ ও অগ্নিদুর্ঘটনা এড়ানো যাবে। এবং শ্রমিক কর্মচারী হতাহতের অপ্রত্যাশিত ঘটনা এড়ানো যাবে। কারখানায় বৈদ্যুতিক দুর্ঘটনা ও অগ্নিদুর্ঘটনার রোধে কারখানার সব মালিককে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে চিঠিতে। বিজিএমইএর সদস্যভুক্ত সব সদস্যকে পাঠানো চিঠিতে সাতটি নির্দেশনা পরিপালনের কথা বলা হয়েছে-

১. কারখানার সব বৈদ্যুতিক তার, ওয়্যারিং এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামাদি যেমন সাবস্টেশন, জেনারেটর, মেইনসুইচ বোর্ড, সাব-মেইন সুইচ বোর্ড, ডিস্ট্রিবিউশন বোর্ড, জাংশন বোর্ড ও কারখানায় ব্যবহৃত সব ধরনের বৈদ্যুতিক মেশিনারিজ বিষয়ে দক্ষ একজন বিএসসি ইঞ্জিনিয়ার বা কমপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দ্বারা নিয়মিত পরীক্ষা করানো।

২. বৈদ্যুতিক ভোল্টেজ এবং তার সহ সব বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়মিত পরিমাপ করা।

৩ . সব বৈদ্যুতিক যন্ত্রসমূহের জন্য ব্যবহৃত লোড অনুযায়ী সঠিক তার ব্যবহার করা। উপযুক্ত আর্থিং সংযোগের বিষয়টি নিশ্চিত করা, এবং মাসে অন্তত একবার সব বৈদ্যুতিক তারের ইন্সুলেশন পরীক্ষা করা।

৪. অবিলম্বে কারখানায় দীর্ঘদিন ব্যবহৃত ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি, ওয়ারিং, সার্কিট ব্রেকার, ভাঙা প্লাগ ও সকেট, পাওয়ার কার্ড ইত্যাদি পরিবর্তন করা।

৫. কারখানার বৈদ্যুতিক স্থাপনার ও চ্যানেলসমূহে থাকা ডাস্ট নিয়মিত পরিষ্কার করা।

৬. যেকোনও বৈদ্যুতিক স্থাপনার কমপক্ষে তিন ফুটের মধ্যে কোনো মালামাল বা দাহ্য পদার্থ না রাখা।

৭. কারখানার সব বৈদ্যুতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সার্টিফিকেটধারী দক্ষ ইলেকট্রিশিয়ান নিযুক্ত রাখা।

Continue Reading

Previous: বিএনপি নেতাদের চক্ষুলজ্জাও হারিয়ে গেছে: কাদের
Next: বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, আতঙ্কে ১০ হাজার মানুষ

Related Stories

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026
বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

বাগমারা উপজেলার নতুন ইউএনও রিজু তামান্না

September 13, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

516927
Users Today : 5244
This Month : 96298
This Year : 488363
Total Users : 516927
Views Today : 13862
Total views : 1823428

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.