Skip to content
September 17, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

র‍্যাব হেফাজতে মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চায় আসক

নিউজডেস্ক March 29, 2023

আলো ডেস্ক: নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশের আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর লালমাটিয়ায় আসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংস্থাটির নির্বাহী পরিচালক নূর খান লিটন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া, অবিলম্বে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করার নির্দেশনা দিন। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করুন।

আইনের আওতায় নিয়ে আসুন, বিচার করুন। আর একটি মানুষও যাতে এই ধরনের নির্যাতন, হয়রানি, খুনের শিকার না হন। প্রধানমন্ত্রীর কাছে এই আহ্বান জানানোর বিষয়ে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, আমাদের আর কথা বলার সুযোগ নেই। একজনের কাছেই সবকিছু, একজনের ওপরই নির্ভর করে। সেই জায়গা থেকে এই আহ্বান জানানো। আসকের পরিচালক (কর্মসূচি) নীনা গোস্বামী বলেন, নারীদের এভাবে হয়রানি করা এটা আমাদের সমাজে আরও বেশি উদ্বেগজনক। নারীকে গ্রেপ্তার করার বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশনায় বলা হয়েছে কীভাবে গ্রেপ্তার করতে হবে। তার একটাও এখানে মানা হয়নি।

নুর খান বলেন, নওগাঁয় সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় র‌্যাব যে মামলা দিয়েছে সেই মামলার এজাহার দেখলে বোঝা যাচ্ছে ঘটনাটি সৃজনকৃত বা তৈরি করা। এ ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি। পুলিশের কোনো কার্যক্রম র‌্যাবের ওপর বর্তায় না জানিয়ে নুর খান বলেন, জেসমিন ইস্যুতে এখন সরকারের উচিত বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠনের মধ্যদিয়ে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা। জেসমিনের ছেলে শাহেদ হোসেন সৈকতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহী র‌্যাব ক্যাম্পে কেন নেওয়া হয়েছিল এবং কোন পর্যায়ের কর্মকর্তারা সৈকতকে কী ধরনের বার্তা দিয়েছেন তা খুঁজে বের করতে হবে।

এ ছাড়া শাহেদসহ পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তাসহ তাদের সঙ্গে র‌্যাব যেন কোনোভাবে যোগাযোগ না করে তা নিশ্চিত করতে হবে। এ ছাড়া জেসমিনের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আসকের নির্বাহী পরিচালক বলেন, জেসমিন আটকের সময় তার হাতে সোনার চুড়ি, গলায় সোনার চেইন, কানে দুল ছিল যা জব্দ তালিকায় নেই। এমনকি র‌্যাব বা কোনো পক্ষ থেকে এগুলো পরিবারকে ফেরতও দেওয়া হয়নি। তিনি বলেন, স্থানীয় থানা থেকে আমরা জেনেছি জেসমিনকে আটকের বিষয়টি থানা অবহিত ছিল না।

এমনকি আটকের পরও না। পুলিশের কাছে কোনো মামলাই হয়নি। জেসমিনের তো একটা ঠিকানা ছিল, এভাবে আটকের এখতিয়ার র‌্যাবের নেই। এ ইস্যুতে আসকের অনুসন্ধানে কী পাওয়া গেছে জানতে চাইলে নুর খান বলেন, আমাদের অনুসন্ধান চলছে। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটি বিতর্কিত আইন বলে আপনারা বলে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনায় আগে আসামি গ্রেপ্তার করে, এরপর মামলা দেয়। আবার আইনমন্ত্রী বলেছেন, তাদের একটি সেল আছে। মামলা হলে সেই সেল আগে সবকিছু নিরূপণ করে।

জেসমিনের ক্ষেত্রে কী তার ব্যত্যয় ঘটেছে- এমন প্রশ্নে নুর খান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, এজন্য আমরা মামলাটি বাতিল চেয়েছিলাম। জেসমিনের ঘটনায় যা ঘটেছে তা আইনমন্ত্রীর বক্তব্যের বিপরীত ঘটনা ঘটেছে। এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল করিব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক (কর্মসূচি) নীনা গোস্বামী প্রমুখ। ২৪ মার্চ নওগাঁয় র‌্যাবের হাতে আটকের পর ইউনিয়ন ভ‚মি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যু হয়। এর আগে ২২ মার্চ আনুমানিক বেলা ১১টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর ২৫ মার্চ দুপুরের দিকে সুলতানার লাশ বুঝে পায় তার পরিবার।

Continue Reading

Previous: দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার
Next: রাজধানীতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

September 16, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026
গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

গটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

September 15, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

September 13, 2026
রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাসিকের কর্মসূচির উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

September 13, 2026
রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

রাইস ব্র্যান অয়েল নিয়ে বড় প্রশ্ন টিসিবির ক্রয়ে বাড়তি দামের অভিযোগ

September 13, 2026

আরও খবর

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

September 16, 2026
রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 15, 2026
রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত

September 15, 2026
অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অপরাধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ঐক্যের ডাক সাবেক মেয়র সাইদুর মন্টুর

September 15, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

522176
Users Today : 806
This Month : 101546
This Year : 493611
Total Users : 522175
Views Today : 2228
Total views : 1839722

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.