Skip to content
September 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিরোনাম
  • সারাদেশ

মুরগির দাম অপরিবর্তিত, বেড়েছে সোনালি-লেয়ারের দাম

নিউজডেস্ক March 29, 2023

আলো ডেস্কঃ গত তিন-চারদিন ধরে বাজারে ব্রয়লার মুরগির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে বেড়েছে সোনালি ও লাল লেয়ার মুরগির দাম। বুধবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে এমন তথ্যই মিলেছে। বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। গত তিন-চার দিন ধরে এই দামেই বিক্রি হচ্ছে। চারদিন আগে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া লাল লেয়ার মুরগি এখন বিক্রি হচ্ছে ৩১০ টাকায়। চারদিনের ব্যবধানে লাল লেয়ার মুরগি কেজিতে বেড়েছে ৩০ টাকা।

এ ছাড়া কেজিতে ১০ টাকা বেড়ে বর্তমানে সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা দরে। লেয়ার ও সোনালি মুরগির দাম বাড়ার কারণ জানতে চাইল মো. বিল্লাল হোসেন নামে এক বিক্রেতা বলেন, প্রতিদিন মুরগির নতুন চালান আসে। দাম প্রতিদিনই পরিবর্তন হয়। আমরা যে দামে কিনে আনি, কিছুটা লাভ রেখে বিক্রি করি। এই বিক্রেতা কাপ্তান বাজার থেকে ২৯০ টাকা কেজি দরে লাল লেয়ার মুরগি কিনে এনেছেন বলে জানান। আরেক বিক্রেতা আলী আকবর বলেন, দাম বাড়ায় কমায় খামারি ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো।

আমরা পাইকারি বাজার থেকে কিনে খুচরায় বিক্রি করি। কেন দাম বাড়ে-কমে তা জানি না। এ ছাড়া কারওয়ান বাজারে বর্তমানে প্রতি কেজি পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়, সাদা লেয়ার বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। কবুতর প্রতিটি ১৫০ টাকা ও হাঁস ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। অস্থিরতার পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে মুরগির বাজারে। কয়েকদিনের ব্যবধানে এই পোলট্রি পণ্যের দাম কেজিতে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত কমেছে। তবে মুরগির দামের এই পতনও হাসি ফোটাতে পারেনি ক্রেতাদের মুখে। কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি কিনতে আসা গার্মেন্টস ব্যবসায়ী মাহমুদুল হাসান রুমি বলেন, বাজারে প্রতিটি জিনিসেরই দাম বেশি।

নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে চাহিদা অনুযায়ী বাজার পর্যন্ত করতে পারছি না। চাহিদার তুলনায় কম কম করে কিনতে হচ্ছে। আগে পরিবারের জন্য সোনালি মুরগি কিনতাম, এখন ব্রয়লারও কিনতে পারছি না। গরুর মাংসের দাম তো আরও বেশি। হাসান নামের এক গাড়িচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, দাম বাড়লেই কি, কমলেই কী? খাওয়া তো আর বন্ধ হচ্ছে না। ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়ায়, আর না খেয়ে মরে গরিব মানুষ। এদিকে বাজারে আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি।

গুটি কয়েকের দাম কমলেও অপরিবর্তিত আছে বেশিরভাগই সবজি। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে প্রতি কেজি মরিচ মানভেদে ৪০-৬০ টাকা, মানকচু ১২০ টাকা, লাল আলু ৪০ টাকা, কচুরমুখী ১৪০ টাকা, লতি ৮০-৯০ টাকা, বেগুন ৫৫-৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ৪৫-৫৯ টাকা, শসা ৬০ টাকা, করলা ৭০ টাকা, পটল ৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, শিম ৫০ টাকা, মারফা ৭০ টাকা, সজনে ডাটা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, টমেটো ৩৫-৪০ টাকা, ঝিঙা ১২০ টাকা, ধুন্দুল ১২০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, শিমের বিচি ১০০-১১০ টাকা, কাঁচা আম ১৬০ টাকা, কুমড়া ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, ব্রকলি ৪০ টাকা, লাউ ৭০-৮০ টাকা, চাল কুমড়া ৫০-৭০ টাকা এবং প্রতি হালি কাঁচা করা ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিন-চার দিনের তুলনায় কিছুটা বেড়েছে শাকের দাম।

প্রকারভেদে ৫-১০ টাকা বেড়েছে সব ধরনের শাকের দাম। বর্তমানে প্রতি আঁটি ডাটা শাক ২০ টাকা, পাট শাক ২০ টাকা, কলমি শাক ১০ টাকা, লাল শাক ২০ টাকা, মাইরা শাক ৩০ টাকা, পালং শাক ১৫ টাকা, পুঁই শাক ৩০ টাকা ও লাউ শাক ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, বৃষ্টির কারণে শাক নষ্ট হয়ে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে। আগের মতোই অপরিবর্তিত আছে লেবুর দাম। বর্তমানে প্রতি হালি কলম্বো লেবু ৬০-৭০ টাকা, এলাচি লেবু ৬০-৮০ টাকা ও কাগজি লেবু ৭০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দাম বাড়েনি পেঁয়াজ-রসুন-আদার। বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩০-৩২ টাকা, আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৩২-৪০ টাকা, দেশি রসুন ৯০ টাকা, আমদানি করা চায়না রসুন ১৩০ টাকা, দেশি আদা ২০০ টাকা, আমদানি করা বার্মা আদা ১৪০ টাকা এবং চীন থেকে আমদানি করা আদা ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলুর পাল্লা (পাঁচ কেজি) বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। বর্তমানে কারওয়ান বাজারে প্রতি হালি লাল ডিম ৪০ টাকা, সাদা ডিম ৩৭ টাকা ও হাঁসের ডিম ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে চালের দামও।

মিনিকেট ৬৮-৭১ টাকা দরে, নাজিরশাইল ৭০-৮০ টাকা, পাইজাম ৪৮ টাকা, স্বর্ণা ৪৫-৪৬ টাকা, আটাশ ৫০-৫২ টাকা, পোলাও চাল ১৪০-১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে বেশির ভাগ পণ্যের দাম অপিরির্তিত থাকলেও স্বস্তি নেই ক্রেতাদের মনে। স্বপন নাথ নামে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার সঙ্গে বাজারে কথা হলে তিনি বলেন, কোনো কিছুরই তো দাম কম না। বাজার করতে এলেই বাজেট ফেল করছে।

Continue Reading

Previous: পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব গেলেন রাসিক মেয়র
Next: রেলে দীর্ঘদিনের অনিয়ম , অবস্থার পরিবর্তন জরুরি

Related Stories

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 18, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 18, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 18, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 18, 2026
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026

আরও খবর

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 18, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 18, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

530541
Users Today : 3368
This Month : 109912
This Year : 501977
Total Users : 530541
Views Today : 21679
Total views : 1884956

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.