Skip to content
September 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

জ্বালানি সংকট: ইউরোপের সামনে নতুন চ্যালেঞ্জ

নিউজডেস্ক March 30, 2023

আলো ডেস্কঃ জ্বালানি সংকটে বিপর্যস্ত ইউরোপের জন্য চিন্তার নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে ২০২৩ সালের শীতকাল। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া থেকে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় নতুন উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ইউরোপের দেশগুলো। ইউরোপে শীতকাল বলতে যা বোঝায় গড়ে তার স্থায়ীত্ব বছরের তিন মাস।

তবে এবারের শীতকালে যেন একটু বেশিই ভুগতে হয়েছে জ্বালানি সংকটে আক্রান্ত ইউরোপের বাসিন্দাদের। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ হওয়ায় ২০২২ সালে হুমকিতে পড়ে ইউরোপের জ্বালানি ব্যবস্থাপনা। দেশে দেশে বিপর্যস্ত হয় গ্রাহক পর্যায়ে জ্বালানি সরবরাহ। তবে আগে থেকেই মজুত করে রাখা জ্বালানির ওপর ভর দিয়ে ২০২২ সালের শীত মৌসুম কাটানো গেলেও, ইউরোপের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ২০২৩ সালের শীতকাল।

আসন্ন শীতের জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে এখন থেকেই চিন্তাভাবনা করতে হচ্ছে ইউরোপের নীতি নির্ধারকদের। বিশেষ করে রাশিয়ার জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা এবং চীনসহ এশীয় দেশগুলোর জ্বালানির চাহিদা বৃদ্ধি নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে তাদের কপালে। রাশিয়ার তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ২০২২ সালে জ্বালানির জন্য ইউরোপকে অনেক বেশি নির্ভর করতে হয়েছে আমদানি করা এলএনজির ওপর। অবশ্য এজন্য তাদের গুনতে হয়েছে বাড়তি খরচ।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্যমতে, ২০২২ সালে ইউরোপকে শুধুমাত্র গ্যাস কিনতেই ব্যয় করতে হয়েছে ৪শ’ বিলিয়ন ইউরো। পাশাপাশি জ্বালানি সংকটে বিপর্যস্ত শিল্প এবং গৃহস্থালী পর্যায়ে ভর্তুকি বাবদ এই সময়ে ইউরোপের দেশগুলোর সরকারকে ব্যয় করতে হয়েছে ৬৫৭ বিলিয়ন ইউরোর সমপরিমাণ অর্থ। শুধু জার্মানিরই ব্যয় হয়েছে ২৬৫ বিলিয়ন ইউরো। তবে আগের বছরের অভিজ্ঞতার আলোকে জ্বালানি সংকট এড়াতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ইউরোপের দেশগুলো।

তেলের পাশাপাশি তারা জোর দিয়েছে এলএনজি আমদানির ওপর। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও কাতার থেকে আমদানি করা এলএনজির ওপরই বেশি নির্ভর করতে হচ্ছে তাদের। অবশ্য এ বছর ইউরোপের এলএনজি আমদানিতে বাধা হয়ে দাঁড়িয়েছে চীন। কোভিড লকডাউনের কারণে গত বছর প্রায় স্থবির হয়ে পড়েছিল বেইজিংয়ের অর্থনীতি। কিন্তু লকডাউন শেষে দুর্দান্ত গতিতে প্রত্যাবর্তন করেছে দেশটির অর্থনীতি, বেড়েছে জ্বালানির ক্ষুধাও। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানিতে চীনের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে ইউরোপকে।

Continue Reading

Previous: টুইটার ভারতে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট দেখা বন্ধ
Next: বাংলাদেশে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ, মুখ খুললেন বিসিবি

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 18, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 18, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 18, 2026
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

September 17, 2026
রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে রুয়েটের উপাচারে‌্যর সৌজন্য সাক্ষাৎ

September 17, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 17, 2026

আরও খবর

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 18, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 18, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

531470
Users Today : 205
This Month : 110841
This Year : 502906
Total Users : 531470
Views Today : 386
Total views : 1887174

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.