Skip to content
September 19, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়

যারা ইলিশ ধ্বংস করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রাণিসম্পদমন্ত্রী

নিউজডেস্ক March 31, 2023

আলো ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ইলিশ ধ্বংসে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জাটকা ও মা ইলিশ সংরক্ষণের উদ্দেশ্য হচ্ছে বড় ইলিশে পরিণত করা। এতে মৎস্যজীবীরা বড় মাছ পেয়ে বেশি টাকা পাবেন। মা ইলিশ ছয় লাখ ডিম দিতে পারে। সেখানে ১০ হাজার বাচ্চা বড় হলেও বিপুল লাভ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২’ এর মূল্যায়ন ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন।
অভিযান সম্পর্কে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, অভিযানে দুর্বৃত্তরা হামলা করে। গরিবদের অর্থায়ন করে হামলা করতে বাধ্য করে। তারা পেছনে মদত দেয়। মেহেন্দিগঞ্জে ওসিকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। যারা হামলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের কারাগারে পাঠানো হবে।

তিনি বলেন, জেলেদের ২০ কেজির পরিবর্তে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ছাগল-গরুসহ অন্যান্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ২০টি জেলায় এসব কার্যক্রম চলমান। প্রতিবছর মৎস্যজীবীদের তালিকা প্রণয়ন করতে কমিটি রয়েছে। ইউএনও, ইউপি মেম্বাররাও তালিকায় রয়েছে। প্রকৃত তালিকা দিলে ব্যবস্থা নেওয়া হবে। ৩০ হাজার জেলেকে উপকরণ বিতরণ করা হয়েছে।

কর্মশালায় জানানো হয়, ১৪ বছরে ইলিশের উৎপাদন দ্বিগুণ হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল দুই লাখ ৯৮ হাজার মেট্রিক টন। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে সাড়ে পাঁচ লাখ ৬৭ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছে। জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশের বেশি। যার মূল্য ৩৬ হাজার কোটি টাকার বেশি। একক প্রজাতি হিসেবে ইলিশের অবদান ৫ দশমিক ৬৭ লাখ মেট্রিক টন।

কর্মসংস্থান রয়েছে ৩০ লাখ মানুষের। সেখানে ছয় লাখ মানুষ সরাসরি ও ২০-২৫ লাখ মানুষ ইলিশ পরিবহন, বিক্রয়, জাল ও নৌকা তৈরি, বরফ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিতে জড়িত।

এতে আরও জানানো হয়, ইলিশ আহরণে ১১টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের ৮০ শতাংশই বাংলাদেশের নদণ্ডনদী থেকে আহরণ করা হয়ে থাকে। দেশে ইলিশের ছয়টি অভয়াশ্রম করা হয়েছে। সেখানে জমির পরিমাণ ৪৩২ কিলোমিটার। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০০৬-৭ থেকে শুরু হয়ে চলমান আছে। ৬৪টি জেলার মধ্যে ৩৮টি জেলা ও ১৭৪টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হয়। দেশে মোট মাছের আহরণের মধ্যে ইলিশের অবদান ১১.৯১ শতাংশ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার, অতিরিক্ত সচিব মো. আবদুল কাইয়ূম, মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান গাজী আশরাফ উদ্দিন প্রমুখ।

Continue Reading

Previous: রাজশাহীতে ব্যাংকের সামনে থেকে গ্রাহকের আড়াই লাখ টাকা চুরি
Next: ঈদে নির্বিঘ্ন লঞ্চ চলাচল উদ্যোগ নিচ্ছে সরকার

Related Stories

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি
  • জাতীয়
  • রাজনীতি
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

July 20, 2026
চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীতে দিনব্যাপী সেমিনার

July 19, 2026
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী
  • জাতীয়
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী

July 19, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

২০২৩-এ দাফন ভোলাহাটে, ২০২৬-এ কলকাতায় মৃত্যু দেখিয়ে রাসিকের প্রত্যয়ন!

২০২৩-এ দাফন ভোলাহাটে, ২০২৬-এ কলকাতায় মৃত্যু দেখিয়ে রাসিকের প্রত্যয়ন!

September 19, 2026
বড়কুঠি ঘাটে আধা কেজি মাছেও ৩০ টাকা মাশুল তালিকার বাইরে ইচ্ছেমতো আদায়ের অভিযোগ, প্রতিবাদে জেলেদের মানববন্ধনে বাধা-হুমকি

বড়কুঠি ঘাটে আধা কেজি মাছেও ৩০ টাকা মাশুল তালিকার বাইরে ইচ্ছেমতো আদায়ের অভিযোগ, প্রতিবাদে জেলেদের মানববন্ধনে বাধা-হুমকি

September 19, 2026
নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে

নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে

September 19, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 18, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 18, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 18, 2026
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026

আরও খবর

২০২৩-এ দাফন ভোলাহাটে, ২০২৬-এ কলকাতায় মৃত্যু দেখিয়ে রাসিকের প্রত্যয়ন!
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

২০২৩-এ দাফন ভোলাহাটে, ২০২৬-এ কলকাতায় মৃত্যু দেখিয়ে রাসিকের প্রত্যয়ন!

September 19, 2026
বড়কুঠি ঘাটে আধা কেজি মাছেও ৩০ টাকা মাশুল তালিকার বাইরে ইচ্ছেমতো আদায়ের অভিযোগ, প্রতিবাদে জেলেদের মানববন্ধনে বাধা-হুমকি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বড়কুঠি ঘাটে আধা কেজি মাছেও ৩০ টাকা মাশুল তালিকার বাইরে ইচ্ছেমতো আদায়ের অভিযোগ, প্রতিবাদে জেলেদের মানববন্ধনে বাধা-হুমকি

September 19, 2026
নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে

September 19, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

532803
Users Today : 1538
This Month : 112174
This Year : 504239
Total Users : 532803
Views Today : 5778
Total views : 1892566

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.