Skip to content
September 20, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দ্রব্যমূল্যে কারসাজি , অসাধু ব্যবসায়ীদের থামান

নিউজডেস্ক March 31, 2023

সম্পাদকীয়: প্রান্তিক বা উৎপাদক পর্যায়ে দাম স্বাভাবিক থাকলেও কারসাজির মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়।  এর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা লক্ষ্য করা যায় না। ফলে ভোক্তাকে বাড়তি দামেই পণ্য ক্রয় করতে হয়। প্রতিবছর রমজান শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই কারসাজি করে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, যা এ বছরও অব্যাহত ছিল। এ প্রেক্ষাপটে কর্তৃপক্ষ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়ে থাকে, তা দৃশ্যমান নয়। মূল্য নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ভোক্তার জন্য দেওয়া ছাড় ক্রেতার কাছে পৌঁছায় না। বিষয়টি দুঃখজনক।

সরকারের পক্ষ থেকে ভোজ্যতেল ও চিনির দাম বেঁধে দেওয়া হলেও কেন তা কার্যকর হলো না, জরুরি ভিত্তিতে তা খতিয়ে দেখা দরকার। লক্ষ করা যায়, যখন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে, তখন ব্যবসায়ী সিন্ডিকেটের অপতৎপরতা আরও বেড়েছে এবং সংশ্লিষ্ট পণ্যের সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এতে ভোক্তাদের দুর্ভোগ আরও বেড়েছে। অভিযোগ রয়েছে, তদারকি সংস্থার অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসাধু ব্যবসায়ীদের আঁতাত রয়েছে।

এ কারণেই কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করলেও ভোক্তা এর সুফল পান না। কাজেই আগে সরষের ভেতরের ভূত তাড়াতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। এবার রোজা উপলক্ষে চিনি ও ভোজ্যতেলে শুল্কছাড় দেওয়ার ফলে এ দুটি পণ্যের দাম কিছুটা কমার কথা। কিন্তু বাস্তবতা হলো-বাজারে এর প্রভাব পড়েনি। পণ্য আমদানির ক্ষেত্রে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক আমদানিকারকদের সহযোগিতা করেছে। গত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত জাহাজ ভাড়া যেভাবে বেড়েছিল, সেই তুলনায় গত নভেম্বরে প্রায় ৫০ শতাংশ কমেছে।

এ প্রেক্ষাপটে আমদানীকৃত পণ্যের মূল্য কিছুটা সহনীয় পর্যায়ে থাকবে-এটা প্রত্যাশিত হলেও বাস্তবে দাম কমেনি। বরং কোনো কোনো পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়েছে। এমন পরিস্থিতিতে সীমিত ও স্বল্প আয়ের মানুষ পরিবারের ব্যয়ভার বহন করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। সাম্প্রতিক সময়ে বহু মানুষের আয় কমেছে। এতে বাজারে কোনো কোনো পণ্যের চাহিদা কিছুটা কমেছে। বাধ্য হয়ে ব্যবসায়ীরা কিছু পণ্যের নামমাত্র দাম কমিয়েছেন। বস্তুত মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় এমনটি ঘটেছে।

এ পরিস্থিতিতে কেউ কেউ বলছেন, তদারকি জোরদার করায় কিছু পণ্যের দাম কমেছে। বিপুলসংখ্যক মানুষ যখন প্রয়োজনের অর্ধেক পণ্য নিয়ে বাজার থেকে ঘরে ফিরছেন, তখন ‘পণ্যের দাম কমেছে’ এমন মন্তব্য ভোক্তার সঙ্গে বিদ্রুপের শামিল। সংশ্লিষ্টদের উচিত এমন নিষ্ঠুর মন্তব্য থেকে বিরত থাকা। উচ্চমূল্যের কারণে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন প্রয়োজনীয় প্রোটিনপ্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, তখন পোলট্রি খাত নিয়ে চলছে বড় ধরনের কারসাজি। এ বিষয়ে কর্তৃপক্ষ যদি জোরালো ভূমিকা না নেয়, তাহলে ভোক্তা ক্ষতিগ্রস্ত হবেন। একই সঙ্গে হাজারো তরুণ উদ্যোক্তা পথে বসতে বাধ্য হবেন। ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতা লক্ষ্য করা গেছে।

এটাও ছিল অসাধু ব্যবসায়ীদের কারসাজির ফল। অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে নিত্যপণ্যের বাজার অস্থির করে তুললে মানুষ পরিবারের পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য হারিয়ে ফেলবে। যাদের কারসাজির কারণে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে, সেই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Continue Reading

Previous: র‍্যাব-৫ কর্তৃক গোদাগাড়ীতে ৭৬০ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
Next: তিন মাসে ৫৬ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার: আসক

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

২০২৩-এ দাফন ভোলাহাটে, ২০২৬-এ কলকাতায় মৃত্যু দেখিয়ে রাসিকের প্রত্যয়ন!

২০২৩-এ দাফন ভোলাহাটে, ২০২৬-এ কলকাতায় মৃত্যু দেখিয়ে রাসিকের প্রত্যয়ন!

September 19, 2026
বড়কুঠি ঘাটে আধা কেজি মাছেও ৩০ টাকা মাশুল তালিকার বাইরে ইচ্ছেমতো আদায়ের অভিযোগ, প্রতিবাদে জেলেদের মানববন্ধনে বাধা-হুমকি

বড়কুঠি ঘাটে আধা কেজি মাছেও ৩০ টাকা মাশুল তালিকার বাইরে ইচ্ছেমতো আদায়ের অভিযোগ, প্রতিবাদে জেলেদের মানববন্ধনে বাধা-হুমকি

September 19, 2026
নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে

নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে

September 19, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026
ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

September 18, 2026
অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

অবৈধ মজুত ঠেকাতে ইউএনওর অভিযান, সরকারি দামে জব্দকৃত সার পেল কৃষকেরা

September 18, 2026
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 18, 2026
রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

September 17, 2026

আরও খবর

২০২৩-এ দাফন ভোলাহাটে, ২০২৬-এ কলকাতায় মৃত্যু দেখিয়ে রাসিকের প্রত্যয়ন!
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

২০২৩-এ দাফন ভোলাহাটে, ২০২৬-এ কলকাতায় মৃত্যু দেখিয়ে রাসিকের প্রত্যয়ন!

September 19, 2026
বড়কুঠি ঘাটে আধা কেজি মাছেও ৩০ টাকা মাশুল তালিকার বাইরে ইচ্ছেমতো আদায়ের অভিযোগ, প্রতিবাদে জেলেদের মানববন্ধনে বাধা-হুমকি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বড়কুঠি ঘাটে আধা কেজি মাছেও ৩০ টাকা মাশুল তালিকার বাইরে ইচ্ছেমতো আদায়ের অভিযোগ, প্রতিবাদে জেলেদের মানববন্ধনে বাধা-হুমকি

September 19, 2026
নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নারীসহ সাবেক ওসি মাহবুব আটক, চন্দ্রিমা থানায় রাখা হয়েছে

September 19, 2026
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন l

September 18, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

535380
Users Today : 4115
This Month : 114751
This Year : 506816
Total Users : 535380
Views Today : 12993
Total views : 1899781

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.